বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ।। ১১ আষাঢ় ১৪৩৩ ।। ১০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
অপসারণ করা হলো কাবাঘরের চারপাশের ব্যারিয়ার হারামাইন প্রশাসনের সঙ্গে সুগন্ধি প্রতিষ্ঠানের তিন বছরের চুক্তি ‘মাওলানার সঙ্গে যা কথা বলেছি, কবরে নিয়ে যাব তবু প্রকাশ করব না’ ভেনেজুয়েলার পর এবার জাপানে ৬ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প ‘ট্রাম্পকে চাপের মুখে ফেলছেন নেতানিয়াহু’ শায়খে চরমোনাইর বিরুদ্ধে মিথ্যা মামলার নিন্দা ও প্রতিবাদ ইসলামী ছাত্র আন্দোলনের জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী তেজগাঁও শিল্পাঞ্চল থানায় জমিয়তের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প, নিহত ছাড়াতে পারে ১০ হাজার দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬ দশমিক ১০ বিলিয়ন মার্কিন ডলার

চীনে ট্যাংকার বিস্ফোরণে ১৯ জন নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চীনের ঝেজিয়াং প্রদেশের একটি মহাসড়কে তেলবাহী ট্যাংকার বিস্ফোরণে অন্তত ১৯ জন নিহত হয়েছে। এ ঘটনায় আরো ১৭২ জন আহত হয়েছে। নিহতের সংখ্যা বাড়তে পারে বলেও আশঙ্কা করছে কর্তৃপক্ষ। আর আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদের মধ্যে অনেকের অবস্থা আশংকাজনক। গতকাল (শনিবার) বিকেলে চীনের ঝেজিয়াং প্রদেশের তাইজৌ শহরের মহাসড়কে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। ট্যাংকারটি বিস্ফোরণের পর এটি ছিটকে গিয়ে কাছের একটি ওয়ার্কশপের ওপর পড়লে দ্বিতীয় দফা আবার বিস্ফোরণ হয়।

ওই বিস্ফোরণের কারণে আশেপাশের বাড়িঘর এবং কারখানাগুলো ধসে পড়েছে। এছাড়াও আশেপাশে থাকা বেশ কয়েকটি গাড়িতেও আগুন ধরে যায়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ