শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩ আশ্বিন ১৪৩৩ ।। ৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘সোশ্যাল মিডিয়ায় বিচরণ ইলমের জন্য বহুমুখী ক্ষতির কারণ’ সংকীর্ণ মানসিকতা নিয়ে নেতৃত্বের আসনে বসা যায় না: ছাত্র জমিয়ত ঢাকার আরও দুই এলাকায় ককটেল বিস্ফোরণ মক্কার দিকে ড্রোন হামলার প্রচেষ্টার নিন্দা, প্রতিবাদ মিছিলের ঘোষণা ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে নিরাপত্তাহীনতায় রাজধানীবাসী’ সব জেলা পরিষদকে জরুরি নির্দেশনা মেয়াদোত্তীর্ণ পাসপোর্টেও হজের প্রাথমিক নিবন্ধন করা যাবে কুরআন নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের তীব্র প্রতিবাদ তাহাফফুজে খতমে নবুওয়াতের হারামাইনের নিরাপত্তায় প্রতিটি পাকিস্তানি সৌদির পাশে: মাওলানা ফজলুর রহমান চট্টগ্রামে ইসলামী আন্দোলনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

কুরআনের শিক্ষক খ্যাত মিসরের শায়েখ মাহমুদ আস সাক্কারের ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেলায়েত হুসাইন: মিসরের প্রখ্যাত কারী শায়েখ মাহমুদ আস সাক্কারি গত শুক্রবার রাজধানী কায়রোতে ৯০ বছর বয়সে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।

কৈশোর থেকে জীবনের অন্তত ৪০ টি বছর সৌদি আরবে কোরআনে কারিমের খেদমতে অতিবাহিত করেন তিনি। কিছুদিন আগে স্বাস্থ্যের অবনতি হলে সৌদি থেকে নিজ মাতৃভূমিতে গমন করেন এবং সেখানেই তার ইন্তেকাল হয়। পবিত্র কুরআনের শিক্ষক হিসেবে আরব দেশ সমূহে তার ব্যপক পরিচিতি ছিল।

সৌদির রাজধানী রিয়াদের মাকনুন তাহফিজুল কোরআন ফাউন্ডেশন তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে। এই ফাউন্ডেশনের অধিকাংশ সদস্য তার হাতে গড়া ছাত্র।

আরবি বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা যায়, শৈশবে পিতার সঙ্গে জমি চাষ করার সময়ই কুরআনে কারিমের বেশকিছু সূরা মুখস্থ করে ফেলেন তিনি। পরবর্তীতে আল্লাহর মহাগ্রন্থের ওপর অধিক আগ্রহ তাকে কুরআনের মহান খাদেমে রূপান্তর করে। তিনি চার মেয়ে ও দুই পুত্র সহ অসংখ্য ভক্ত অনুরক্ত ও শাগরিদ রেখে গেছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ