বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভাতার আওতায় আসছেন আরও আড়াই লাখের বেশি ইমাম-মুয়াজ্জিন কওমি শিক্ষার্থীদের জন্য সৌদির কাছে যে অনুরোধ করলেন মন্ত্রী আরিফুল হক আলেমরা স্বাধীনতার জন্য হাসিমুখে ফাঁসির মঞ্চে উঠেছেন: মাওলানা আরশাদ মাদানী আজ বাজারে আসছে আমিরে মজলিসের ‘জুলাই কেন আমাদের লড়াই?’ ছাত্রদল-শিবিরের সংঘর্ষে আহত ঢাকা আলিয়ার অধ্যক্ষ, মাথায় ১২ সেলাই হেফাজতের কেন্দ্রীয় নেতাদের হাতে জমিয়তের ‘ঐক্যের রূপরেখা’ হস্তান্তর ২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর

করোনায় সৌদি রাজপুত্র প্রিন্স সৌদ বিন আবদুল্লাহ বিন ফয়সালের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সৌদি আরবে রাজপুত্রের মৃত্যু হয়েছে। সৌদি আরবের সরকারি প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে, বৃহস্পতিবার কোভিড-১৯ এর কারণে একজন সৌদি যুবরাজ মারা গেছেন।

সৌদি আরবের সরকারি প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে, বৃহস্পতিবার কোভিড-১৯ এর কারণে একজন সৌদি যুবরাজ মারা গেছেন। রয়্যাল কোর্ট প্রিন্স সৌদ বিন আবদুল্লাহ বিন ফয়সাল বিন আবদুল আজিজ আল সৌদের মৃত্যুর ঘোষণা দেয়। কিন্তু কোর্টের পক্ষ থেকে মৃত্যুর কারণ সম্পর্কে তথ্য দেওয়া হয়নি।

তবে আবদুল আজিজের মৃত্যুর পর রাজ পরিবারের অনেক সদস্যই হাসপাতাল কিংবা নিজে বাসভবনে করোনার চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে

সৌদি লিক জানিয়েছে, দেশটি চিকিৎসক নিজার বাহবরি নিশ্চিত করেছেন যে, এক হাজার দু’শরও বেশি করোনা রোগী আছেন; যাদের অবস্থা গুরুতর। তাদের ভেন্টিলেটর দিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। জেদ্দা ও রিয়াদের অবস্থা খুবই শোচনীয়।

রয়টার্স জানিয়েছে, করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়েছে সৌদি আরবের রাজ পরিবারে। রিয়াদের গভর্নরকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে ভর্তি করা হয়েছে। সব মিলিয়ে রাজ পরিবারের একশ ৫০ জন আক্রান্ত হতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তেল সমৃদ্ধ দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা লাখ ছাড়িয়েছে। আর মৃত্যু হয়েছে সাতশরও বেশি মানুষের।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ