সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

চলে গেলেন নাজিরহাট বড় মাদরাসার মুহতামিম আল্লামা শাহ মুহাম্মদ ইদ্রিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মিজানুর রহমান: চট্টগ্রাম ফটিকছড়ি উপজেলার নাজিরহাট বড় মাদরাসার মুহতামিম ও শায়খুল হাদিস আল্লামা শাহ মুহাম্মদ ইদ্রিস ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

বুধবার দিবাগত রাত ১২টা ৩০ মিনিটে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন।

মৃত্যুকালে তার বয়স ছিল ৭৯ বছর। তিনি আল্লামা শাহ শামসুদ্দিনের রহ. এর ইন্তেকালের পর থেকে দুই যুগেরও বেশি সময় ধরে নাজিরহাট বড় মাদরাসার মুহতামিমের দায়িত্ব পালন করেন।

আজ বৃহস্পতিবার ফজরের নামাজের পর জামিয়া নাজিরহাট বড় মাদরাসার মাঠে আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর ইমামতিতে মরহুমের জানাজার নামাজ সম্পন্ন হয়। জানাজা শেষে মাদরাসা সংলগ্ন কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

তার মৃত্যুতে অসংখ্য ছাত্র, শুভাকাঙ্ক্ষী, ভক্তকূল, পরিবার-পরিজন ও ইসলামি অঙ্গনসহ কওমী অঙ্গনে শোকের ছায়া নেমে আসে। তার মৃত্যুতে শোক জানিয়েছেন অনেক শীর্ষস্থানীয় ইসলামি সংগঠন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ