মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৫ সালে আন্তর্জাতিক পর্যটক গ্রহণকারী শহরগুলোর তালিকায় মক্কা পঞ্চম, মদিনা সপ্তম লেবাননে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও ফসফরাস বোমা হামলা গুম প্রতিরোধ আইন মন্ত্রিসভায় অনুমোদন ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২ ড. ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে চায় না জমিয়ত যমুনায় গোসল করতে নেমে নিখোঁজ ২ স্কুলছাত্র ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল জালেমের বিরুদ্ধে মজলুমের ন্যায়সংগত সংগ্রাম’ চট্টগ্রামের বন্যাকবলিত ৩ উপজেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী এবার দক্ষ ইসলামি গবেষক তৈরির উদ্যোগ আস-সুন্নাহর, দিনব্যাপী কর্মশালা ২২ আগস্ট দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

এরশাদের ‘পল্লী নিবাস’ লকডাউন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হুসেইন মুহাম্মদ এরশাদের ছেলে সাংসদ রাহগির আল মাহির (সাদ এরশাদ) দেহরক্ষীর শরীরে করোনা শনাক্ত হওয়ায় এরশাদের রংপুরের বাড়ি 'পল্লী নিবাস' লকডাউন ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে জেলা সিভিল সার্জন হিরম্ব কুমার রায় বলেন, সিটি করপোরেশনের স্বাস্থ্য বিভাগ ও মহানগর পুলিশের তাজহাট থানা যৌথভাবে এইচ এম এরশাদের রংপুরের দর্শনার 'পল্লী নিবাস' বাসভবনটি সোমবার রাতে লকডাউন করেছে।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, ওই বাড়িতে অবস্থানরত রংপুর-১ (সদর) আসনের সাংসদ এরশাদপুত্র রাহগির আল মাহি সাদ ও তার স্ত্রী মহিমা সাদ এরশাদসহ তাদের সঙ্গে থাকা মোট ২২ জনকে ১৪ দিনের হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেয়া হয়েছে।

সিভিল সার্জন হিরম্ব কুমার রায় বলেন, গত শনিবার রংপুর মেডিকেল কলেজের ল্যাবে করোনার নমুনা পরীক্ষায় সাংসদ সাদ এরশাদের দেহরক্ষীর করোনা পজিটিভ আসে। এ কারণে সরকারি নির্দেশনায় সাংসদের বাড়িটি গত সোমবার রাতে লকডাউন ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে 'পল্লী নিবাসে' জনসাধারণের প্রবেশেও নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।

রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা জানান, লকডাউন হওয়ায় পল্লী নিবাসে জাতীয় পার্টির নেতাকর্মী ও জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।

এদিকে এরশাদের স্ত্রী রওশন এরশাদ সিএমএইচে ভর্তি রয়েছেন। বার্ধক্যজনিত কারণে তিনি বেশ দুর্বল হয়ে পড়েছেন। এই কারণে তিনি হাসপাতালে চিকিৎসকদের বিশেষ তত্ত্বাবধানে রয়েছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ