বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ।। ১১ আষাঢ় ১৪৩৩ ।। ১০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
অপসারণ করা হলো কাবাঘরের চারপাশের ব্যারিয়ার হারামাইন প্রশাসনের সঙ্গে সুগন্ধি প্রতিষ্ঠানের তিন বছরের চুক্তি ‘মাওলানার সঙ্গে যা কথা বলেছি, কবরে নিয়ে যাব তবু প্রকাশ করব না’ ভেনেজুয়েলার পর এবার জাপানে ৬ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প ‘ট্রাম্পকে চাপের মুখে ফেলছেন নেতানিয়াহু’ শায়খে চরমোনাইর বিরুদ্ধে মিথ্যা মামলার নিন্দা ও প্রতিবাদ ইসলামী ছাত্র আন্দোলনের জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী তেজগাঁও শিল্পাঞ্চল থানায় জমিয়তের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প, নিহত ছাড়াতে পারে ১০ হাজার দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬ দশমিক ১০ বিলিয়ন মার্কিন ডলার

অভ্যন্তরীণ রুটে আকাশপথে যাত্রী পরিবহন শুরু করছে ভারত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনার কারণে  প্রায় দুই মাস বন্ধ থাকার পর আগামী ২৫ মে থেকে ভারতে আবার শুরু হচ্ছে অভ্যন্তরীণ রুটে উড়োজাহাজ চলাচল। বুধবার (২০ মে) ভারতের বিমান পরিবহন মন্ত্রী হার্দিপ পুরী এক টুইট বার্তায় এই তথ্য নিশ্চিত করেছেন ।

টুইট বার্তায় তিনি বলেন, আগামী ২৫ মে থেকে দেশে অভ্যন্তরীণ রুটে বেসামরিক বিমান চলাচল ধারাবাহিকভাবে শুরু হবে। আর এ জন্য সকল বিমানবন্দরকে প্রস্তুতি নেয়ার নির্দেশ দেয়া হয়েছে বলেও জানিয়েছেন ভারতের বিমান পরিবহন মন্ত্রী হার্দিপ পুরী।

ভারত সরকার বলছে, নতুন নিয়মে সোমবার থেকে পুনরায় অভ্যন্তরীণ যাত্রী পরিবহন শুরু হবে। আর নতুন নিয়মের বিষয়ে বৃহস্পতিবার বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন ভারটের বিমান পরিবহন মন্ত্রী হার্দিপ পুরী।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ