বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ ।। ৪ ভাদ্র ১৪৩৩ ।। ৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আগস্টের ১৮ দিনে রেমিট্যান্স এলো ১৯৬ কোটি ৭০ লাখ ডলার প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্টির হার ৬৬.৩%, সরকারের সার্বিক কর্মকাণ্ডে ৫৪.৫% কলকাতায় অগ্নিকাণ্ডে বাংলাদেশিদের মৃত্যুতে খেলাফত মজলিসের শোক ‘মাদরাসা ছাত্রদের ওপর পুলিশি হামলা বিগত ফ্যাসিবাদী আচরণ স্মরণ করিয়ে দেয়’ দারুল আরকামের ছাত্রদের লাঠিচার্জের ঘটনায় ৩ পুলিশ প্রত্যাহার, তদন্ত কমিটি মরুর বুকে সত্যবাদী কিশোর ‘রহমতের ধর্মে তোমাকে স্বাগতম’—রবার্তো কার্লোসকে কাবার ইমামের অভিনন্দন ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৬৭১ গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় নিহত ৬ টানা বৃষ্টিতে দারুল উলুম দেওবন্দের ‘বাবুজ জাহির’ ভবন ভাঙার সিদ্ধান্ত

দুস্থদের মধ্যে ত্রাণ বিতরণ করে প্রশংসা কুড়াচ্ছে ফেসবুকগ্রুপ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেলায়েত হুসাইন।।

দেশের যেকোনো সঙ্কটে অসহায় ও দুস্থদের মধ্যে ত্রাণ বিতরণ করে প্রশংসা কুড়াচ্ছে We Are Really Good Friends নামের একটি ফেসবুকগ্রুপ।

গ্রুপের সদস্যদের নিজ উদ্যোগ ও সমাজের বিত্তশালীদের সহযোগিতায় বিগত ৫ বছর যাবত গ্রুপটি স্বেচ্ছায় রক্ত দান কর্মসুচী, বিনা মুল্যে রক্তের গ্রুপ নির্ণয়, বৃক্ষরোপণ কর্মসূচি এবং শীতকালে কম্বল বিতরণ সহ বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করে ইতিমধ্যেই ব্যপক প্রশংসা কুড়িয়েছে।

এরই ধারাবাহিকতায় গতকাল বুধবার (২০ মে) 'উই আর রিয়েলি গুড ফ্রেন্ডস' গ্রুপটি করোনায় ক্ষতিগ্রস্ত হওয়া পঞ্চগড় জেলার বোদা উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের অন্তত ১৪০০ স্বল্পআয়ী পরিবারের মধ্যে ঈদ উপহার সহ ত্রাণসামগ্রী বিতরণ করেছে।

এপ্রসঙ্গে গ্রুপের নির্বাহী এডমিন সাদামাটা একটি ছেলে (মোহাম্মাদ সারোয়ার হোসেন) বলেন, আমাদের গ্রুপটির ৪৩ হাজার মেম্বার্স আমাদের পরিবারেরই সদস্য, একটি স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন রূপে আমরা আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছি। এই পরিস্থিতিতে আমাদের সঙ্গে যদি আরও বেশি পরিমাণ বিত্তবানরা এগিয়ে আসতেন তাহলে আমরা হয়তো আরো সহজে পৌঁছে যেতাম সকল অসহায়ের পাশে।

We Are Really Good Friends এর প্রতিষ্ঠাতা সমাজসেবক সাখাওয়াত হোসেন গ্রুপ সম্পর্কে জানান, আশরাফুল মাখলুকাত বা সৃষ্টির সেরা জীব মানুষ সকল জীবের ঊর্ধে, কারন যুগে-যুগে মানুষ মানুষের বিপদে-আপদে সর্বদা একে অন্যের পাশে দাঁড়িয়েছে।

মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও ছিলেন তার উজ্জল দৃষ্টান্ত, এ লক্ষ্যে ইসলাম পূর্বযুগে হিলফুল ফুজুল নামে একটি সংঘ প্রতিষ্ঠা করেন তিনি। এই সংগঠনের কাজ ছিল পীড়িতদের সাহায্যদান, দুস্থদের আশ্রয়দান ও অসহায়দের সহায়তা করা। এই সংগঠনের প্রভাবে তৎকালীন মক্কায় অনেকেই বিপর্যয় থেকে রেহাই পায়।

তারই ধারাবাহিকতায় আমাদের দেশেও রয়েছে অনেক সংগঠন যাদের কাজ মহানবীর দেখানো পথ হিলফুল ফুজুলের মতো। তার একটি অনবদ্য উদাহরণ ফেসবুক গ্রুপ We Are Really Good frends।

পঞ্চগড় জেলার বোদা উপজেলার মাড়েয়া ইউনিয়নের কয়েকজন তরুন যুবকের হাত ধরে সূচিত এই গ্রুপ এগিয়ে যাচ্ছে। সবার নিকট দোয়ার চাই, আমাদের গ্রুপ যেন সমাজসেবায় একটি আদর্শ গ্রুপে পরিণত হতে পারে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ