মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ভূঞাপুরে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ মহাসড়কে ট্রাফিক আইন লঙ্ঘন করলে স্বয়ংক্রিয়ভাবে জরিমানা আরোপ: স্বরাষ্ট্রমন্ত্রী এখন সংবিধান সংশোধন করেই নতুনভাবে সংস্কারের উপকার পেতে হবে ঢাকা জেলা দক্ষিণ জমিয়তের আলোচনা সভা অনুষ্ঠিত সৌদি আরবে ভিক্ষাবৃত্তি নিয়ে নাগরিকদের কঠোর সতর্কতা পাকিস্তানের বরিশালের শীর্ষ আলেম মাওলানা ওবাইদুর রহমান মাহবুব গুরুতর অসুস্থ, দোয়া কামনা রাষ্ট্রপতি নির্বাচনে কে থাকছেন, আজই মিলবে চূড়ান্ত উত্তর সিলেটে হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু ছয় মাসে শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদে ৩১ লাখের বেশি মানুষের আগমন আন্তর্জাতিক অনলাইন সিরাত কোর্স ‘সীরাহ ইনটেন্সিভ–২’ শুরু ২৫ আগস্ট

করোনা: আইসোলেশনে এমপি ফজলে করিম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনায় আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসায় আইসোলেশনে আছেন চট্টগ্রাম-৬ (রাউজান) আসনের সংসদ সদস্য (এমপি) ও রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী।

গতকাল মঙ্গলবার থেকে স্বেচ্ছায় নিজ বাড়িতেই আইসোলেশনে আছেন তিনি।

এর আগে করোনায় আক্রান্ত হয়েছেন রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল। মঙ্গলবার তার করোনার রিপোর্ট পজিটিভ আসে।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. ফজলে রাব্বি হাসান জানান, করোনায় আক্রান্ত উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম এহেছানুল হায়দর চৌধুরীর সংস্পর্শে ছিলেন এমপি ফজলে করিম। এজন্য তার করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ আসার সঙ্গে সঙ্গেই স্বেচ্ছায় নিজ বাড়িতে আইসোলেশনে আছেন এমপি।

ফজলে করিম চৌধুরীর ছেলে ফারাজ করিম চৌধুরী বলেন, ত্রাণ বিতরণসহ করোনার বিভিন্ন কার্যক্রমে তিনি সরাসরি মাঠে থেকে কাজ করেছেন। বাবার শারীরিক অবস্থা ভালো আছে। তাকে আইসোলেশনে রাখা হয়েছে। তার নমুনা পরীক্ষার ব্যাপারে প্রস্তুতি চলছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ