সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

মসজিদের প্রবেশ মুখে জীবাণুমুক্তকরণ গেট স্থাপনের নির্দেশনা চেয়ে নোটিশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশের প্রতিটি জেলা ও উপজেলার কেন্দ্রীয় জামে মসজিদগুলোর প্রবেশ মুখে জীবাণুমক্তকরণ গেইট স্থাপনের নির্দেশনা চেয়ে ধর্ম মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশনকে (ইফা) একটি আইনি নোটিশ পাঠানো হয়েছে।

মঙ্গলবার মেইল ও কুরিয়ারের মাধ্যমে এ নোটিশ পাঠান ন্যাশনাল ল ইয়ার্স কাউন্সিল (এনএলসি) এর চেয়ারম্যান ও সুপ্রিম কোর্টের আইনজীবী এস এম জুলফিকার আলী জুনু।

ধর্ম মন্ত্রণালয়ের সচিব মুহা. নূরুল ইসলাম ও ইফার মহাপরিচালক (ডিজি) আনিস মাহমুদের সরকারি মেইলে ও কুরিয়ারে এ নোটিশ পাঠানো হয়। পাশাপাশি আগামী ৭২ ঘণ্টার মধ্যে এ বিষয়ে গৃহীত পদক্ষেপ জানাতে বলা হয়েছে।

এতে বলা হয়, নভেল করোনা ভাইরাস পরিস্থিতির মধ্যেও দেশের ধর্মপ্রাণ মুসল্লিগণ মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে যান। সামাজিক দূরত্ব বজায় রেখে তারা নামাজ আদায় করলেও যেকোনো সময় সংক্রমিত হওয়ার ঝুঁকি থাকে। এমতাবস্থায় তাদের সুরক্ষিত মসজিদগুলোতে জীবাণুনাশক গেইট স্থাপন করা প্রয়োজন।

তাই পবিত্র ঈদুল ফিতরের আগে সরকারি খরচে দেশের প্রতিটি জেলা ও উপজেলার মসজিদগুলোতে জীবাণুমক্তকরণ গেইট স্থাপনের নির্দেশনা প্রদানের জন্য ধর্ম মন্ত্রণালয়ের ও ইফার কাছে অনুরোধ করা হচ্ছে। এ বিষয়ে কী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে তা আগামী ৭২ ঘণ্টার মধ্যে জানাতে বলা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ