মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ১৯ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৫ সালে আন্তর্জাতিক পর্যটক গ্রহণকারী শহরগুলোর তালিকায় মক্কা পঞ্চম, মদিনা সপ্তম লেবাননে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও ফসফরাস বোমা হামলা গুম প্রতিরোধ আইন মন্ত্রিসভায় অনুমোদন ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২ ড. ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে চায় না জমিয়ত যমুনায় গোসল করতে নেমে নিখোঁজ ২ স্কুলছাত্র ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল জালেমের বিরুদ্ধে মজলুমের ন্যায়সংগত সংগ্রাম’ চট্টগ্রামের বন্যাকবলিত ৩ উপজেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী এবার দক্ষ ইসলামি গবেষক তৈরির উদ্যোগ আস-সুন্নাহর, দিনব্যাপী কর্মশালা ২২ আগস্ট দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

করোনা: বরিশাল-রাজশাহীর সব মাকের্ট বন্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনার ঝুঁকি থাকা সত্ত্বেও ঈদ উপলক্ষ্যে সরকারি নির্দেশনা মেনে গত ১০ মে থেকে দেশের অধিকাংশ স্থানেই মার্কেট-শপিংমল খুলে দেয়া হয়। এরপর থেকেই দেশব্যাপী উল্লেখযোগ্য হারে বাড়তে থাকে কোভিড-১৯ রোগে সংক্রমিত রোগীর সংখ্যা। বেশিরভাগ মার্কেটেই কোনো স্বাস্থ্য নির্দেশনা মানা হচ্ছে না। পাশাপাশি জনস্রোতও ঠেকানো যাচ্ছে না।

তাই আজ মঙ্গলবার থেকে বরিশাল ও রাজশাহীতে সব ধরনেরর মার্কেট, শপিংমল, দোকান বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে খাদ্য, ওষুধ এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকান খোলা থাকবে। ভাইরাসটির সংক্রমণ রোধ ও জনগণের স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

রাজশাহী জেলা প্রশাসক হামিদুল হক বলেন, ঈদ উপলক্ষ্যে মার্কেট-শপিংমলগুলো খোলা রাখা হলেও কোনো রকম স্বাস্থ্যবিধি মানা হচ্ছিল না। তাছাড়া বিশাল জনস্রোতের কারণে সামাজিক দূরত্ব নিশ্চিত করা যাচ্ছে না। তাই একরকম বাধ্য হয়েই এ সিদ্ধান্ত নেয়া।

একই কারণে মঙ্গলবার সকাল থেকে বরিশালেও সকল বিপণিবিতান-দোকানপাট বন্ধের সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। অনির্দিষ্টকালের জন্য এই সিদ্ধান্ত বলবৎ থাকবে।

বিকেলে তথ্যটি নিশ্চিত করেন জেলা ম্যাজিস্ট্রেট ও করোনার প্রতিরোধ কমিটি বরিশালের সভাপতি এস এম অজির রহমান। তিনি বলেন, জনস্বার্থে শুধু ওষুধ, কাঁচাবাজার, জরুরি খাদ্য সরবরাহ ও মুদি দোকান প্রতিদিন বিকেল চারটা পর্যন্ত খোলা থাকবে। পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে ব্যাটারিচালিত তিন চাকার গাড়ি ও যান্ত্রিক রিকশা সড়কে চলাচল করতে পারবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ