শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ ।। ১৩ ভাদ্র ১৪৩৩ ।। ১৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
নেপালে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ ডাকসুর মেয়াদ শেষ হওয়ার আগেই তফসিল চায় ইসলামী ছাত্র আন্দোলন সিরাত প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন ফাতেমাতুযযাহরা (রা.) মাদরাসার ৩০০ ছাত্রী রাষ্ট্রায়ত্ত চিনিকল খুলে দেওয়াসহ শ্রমিক মজলিসের ১০ দাবি প্রাথমিকে ধর্মীয় শিক্ষক নিয়োগসহ জাতীয় শিক্ষক ফোরামের ১০ দফা দাবি সৌদিতে আরবে নিহত নওগাঁর ৭ প্রবাসীর জানাজা সম্পন্ন তিব্বতে নতুন করে বাঁধে ভাঙ্গন, উদ্ধার অভিযান স্থগিত করল নেপাল ও চীন চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে ৫ শিশুর মৃত্যু আইনজীবীদের পেশাগত মান নিয়ে সংশয় রয়েছে: আইনমন্ত্রী দাড়ি নবীর সুন্নত, কটাক্ষ করার এখতিয়ার কারও নেই: সংসদে মনিরুল হক চৌধুরী

ফিলিস্তিনিদের প্রতি তুরস্কের সমর্থন সবসময় অব্যাহত থাকবে: এরদোগানের মুখপাত্র

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেলায়েত হুসাইন: মজলুম ফিলিস্তিনি জনগণের প্রতি নিজেদের সমর্থন পুণর্ব্যক্ত করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগানের মুখপাত্র ইবরাহিম কালিন।

স্থানীয় সময় গত শুক্রবার ফিলিস্তিনের ৭২ তম আন নাকবা দিবস উপলক্ষে এক বিবৃতিতে তিনি এই মন্তব্য করেন।

বিবৃতিতে তিনি বলেন, এরদোগানের নেতৃত্বে তুরস্ক সবসময় ফিলিস্তিনের পাশে ছিল, আছে এবং থাকবে। মজলুম ফিলিস্তিনিদের ন্যায্য অধিকার পুনরুদ্ধারে তুরস্ক সবসময় তাদের সমর্থন করবে।

ইবরাহিম কালিন আরও বলেন, ফিলিস্তিনিরা নিজেদের মাতৃভূমিতেই অপরিচিত হয়ে গেছে, তাদেরকে নিজ ঘরবাড়ি ছেড়ে অন্যত্র চলে যেতে বাধ্য করা হচ্ছে, অন্তত ৬০ লক্ষ ফিলিস্তিনি দেশটির বিভিন্ন স্থানে শরণার্থীদের মতো মানবেতর জীবনযাপন করছে।

ইসরায়েল ফিলিস্তিনের ভূমি নিয়ে দখলদারিত্বের যে অপরাজনীতিতে মেতেছে- এতে গোটা বিশ্বের শান্তিই ব্যহত হচ্ছে বলেও মন্তব্য করেন ইবরাহিম কালিন।

তিনি বলেন, আল কুদস (জেরুসালেম) কে রাজধানী করে যতদিন স্বতন্ত্র ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা না হবে ততদিন বিশ্বে এবং বিশেষকরে এ অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা আশা করা যায়না। আর তুরস্ক এমন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় সবসময় ফিলিস্তিনিদের সঙ্গে রয়েছে। সূত্র: ডেইলি সাবাহ আরবি

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ