বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
ঘরমুখী মানুষের ঢলে গাজীপুরে মহাসড়কে তীব্র চাপ, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ এনসিপির যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দীন তানভীর গ্রেফতার জুলাই কোনো শ্রেণি বা গোষ্ঠীর নয়, এটি সর্বস্তরের মানুষের: ড. ইউনূস জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ভাতার আওতায় আসছেন আরও আড়াই লাখের বেশি ইমাম-মুয়াজ্জিন কওমি শিক্ষার্থীদের জন্য সৌদির কাছে যে অনুরোধ করলেন মন্ত্রী আরিফুল হক আলেমরা স্বাধীনতার জন্য হাসিমুখে ফাঁসির মঞ্চে উঠেছেন: মাওলানা আরশাদ মাদানী আজ বাজারে আসছে আমিরে মজলিসের ‘জুলাই কেন আমাদের লড়াই?’ ছাত্রদল-শিবিরের সংঘর্ষে আহত ঢাকা আলিয়ার অধ্যক্ষ, মাথায় ১২ সেলাই হেফাজতের কেন্দ্রীয় নেতাদের হাতে জমিয়তের ‘ঐক্যের রূপরেখা’ হস্তান্তর

সৌদি থেকে দেশে ফেরত পাঠানোর আতংকে ১০ লাখ শ্রমিক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সৌদি আরব থেকে দেশে ফেরত পাঠানোর আতংকে রয়েছে ১০ লাখের বেশি বাংলাদেশি শ্রমিক। এছাড়া কুয়েত, কাতার, ইরাক, বাহরাইনসহ উপসাগরীয় কিছু দেশ থেকে অবৈধ শ্রমিকদের ফিরিয়ে নিতে হবে।

এরিমধ্যে ওইসব দেশ অবৈধ শ্রমিকদের সাধারণ ক্ষমা ঘোষণা করেছে। এই বিপুল সংখ্যক প্রবাসী শ্রমিক দেশে ফিরলে শ্রম বাজারে বড় ধরনের ধাক্কা খাবে বলে মনে করেন অভিবাসন বিশেষজ্ঞরা।

বিশ্বব্যাপী করোনা মহামারির মধ্যে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ অবৈধ বাংলাদেশি শ্রমিকদের ফেরত পাঠাতে শুরু করতে যাচ্ছে। এরিমধ্যে অবৈধ শ্রমিকদের সাধারণ ক্ষমা ঘোষণা করে তালিকা করতে বলেছে দূতাবাসগুলোকে।

বেশি আতংকের মধ্যে রয়েছে সৌদি প্রবাসী শ্রমিকরা। দেশটিতে ১০ লাখের বেশি অবৈধ শ্রমিক রয়েছে। শ্রমিকরা জানান, দীর্ঘদিন অবৈধ থাকায় তাদের হাতে নেই কোন সঞ্চয়। এ অবস্থায় বাড়িভাড়াসহ অন্যান্য জরুরি সেবার মূল্য পরিশোধ করা নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন তারা।

শ্রমবাজার বিশ্লেষকরা বলছেন, এতো সংখ্যক প্রবাসী শ্রমিক দেশে ফিরলে রেমিট্যান্স কমার পাশাপাশি শ্রম বাজার কমে আসবে। তাই এখন থেকে অবৈধ শ্রমিকদের বৈধ করে কাজের সুযোগ দিতে কূটনৈতিক তৎপরতা বাড়ানোর উপর জোর দেন তারা।

অবৈধ শ্রমিকদের দেশে ফেরানোর চাপ থাকলেও আলোচনা চালিয়ে যাওয়া হচ্ছে বলে জানান প্রবাসী কল্যাণমন্ত্রী। তবে যাদের ফিরিয়ে আনতে হবে সেইসব শ্রমিকদের ধাপে ধাপে দেশে আনার কথাও জানান প্রবাসী কল্যাণমন্ত্রী।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ