শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ।। ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিশ্বের সবচেয়ে বড় ধর্ম হবে ইসলাম, শীর্ষে থাকবে যেসব দেশ দারুল উলুম করাচির দ্বিতীয় সাময়িকে প্রথম বাংলাদেশের উসামা আওয়ামী লীগের প্রত্যাবর্তনের পথ আরও কঠিন হচ্ছে: গাজী আতাউর রহমান দাওয়াতুল হকের ৩১তম মারকাজি ইজতেমা কাল, মিলনমেলা হবে ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিদের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের   বৈষম্যমূলক রাজনীতি দিয়ে টেকসই জাতীয় ঐক্য সম্ভব নয়: জমিয়ত মহাসচিব ভুল পথে চললে রাজপথে প্রতিরোধ, সরকারকে আমিরে মজলিস নূরানী শিক্ষকদের নিবন্ধন কার্যক্রম শুরু করছে শায়খুল কুরআন ফাউন্ডেশন কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত অবিলম্বে মুফতি রুহুল আমিনের মুক্তি দাবি গওহরডাঙ্গা বোর্ড নেতৃবৃন্দের

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় ১৬ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৯৩০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশে গত ২৪ ঘণ্টায় মহামারি করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরো ১৬ জন মৃত্যুবরণ করেছেন। এই সময়ে শনাক্ত হয়েছে ৯৩০ জন এবং সুস্থ হয়েছে ২৩৫ জন।

আজ শনিবার দুপুর আড়াইটায় স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।

তিনি বলেন, আমরা গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করেছি ৩৩টি ল্যাব থেকে ৬ হাজার ৫০১টি। পূর্বের নমুনাসহ পরীক্ষা করেছি ৬ হাজার ৭৮২টি। এই সংগৃহীত নমুনা থেকে শনাক্ত রোগী পেয়েছি ৯৩০ জন। এ পর্যন্ত করোনা ভাইরাসে শনাক্ত হয়েছে ২০ হাজার ৯৯৫ জন।

অধ্যাপক নাসিমা বলেন, গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছে ১৬ জন। আমাদের এ পর্যন্ত মৃত্যু দাঁড়ালো ৩১৪ জন। সুস্থ হয়েছে ২৩৫ জন। মোট সুস্থ হয়েছে ৪ হাজার ১১৭ জন।

এর আগে শুক্রবার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিল ১ হাজার ২০২ জন, মৃত্যু হয় ১৫ জনের। তার আগের দিন বৃহস্পতিবার শনাক্ত হয় ১ হজারা ৪১ জন, মারা যায় ১৪ জন।

-এএ