সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

জাতীয় দুর্যোগ জাতীয়ভাবে মোকাবেলা করতে হবে: মাওলানা মোহাম্মদ ইসহাক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: খেলাফত মজলিসের আমির মাওলানা মোহাম্মদ ইসহাক বলেছেন, জাতীয় দুর্যোগ জাতীয়ভাবে মোকাবেলা করা দরকার। শুধুমাত্র সরকারী দলের দ্বারা এ দুর্যোগ মোকাবেলা সম্ভব নয়। সকল রাজনৈতিক দলকে সম্পৃক্ত করে করোন ভাইরাস ব্যবস্থাপনায় জাতীয় কমিটি করতে হবে।

আজ শনিবার বিকেল ৩টায় খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক ভিডিও কনফারেন্সে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, করোনা দুর্যোগে অভাবগ্রস্থ কয়েক কোটি মানুষ নিদারুন কষ্টের মধ্যে দিনাতিপাত করছে। এদিকে সরকারী ত্রাণ চুরি হয়ে যাচ্ছে। আর যতটুকু ত্রাণ বিতরণ হচ্ছে তাও শুধু দলীয় লোকদের মধ্যে বিতরণ করা হচ্ছে। আড়াই হাজার টাকার প্রণোদনার ক্ষেত্রে দেখা যাচ্ছে, বিভিন্ন স্থানের তালিকার এক/দেড়শ’ জায়গায় এক ব্যক্তির বিকাশ নম্বর। এভাবে সরকারী ত্রাণ লুটপাট বন্ধ করতে হবে। প্রকৃত অভাবীদের কাছে ত্রাণ পৌঁছাতে হবে। সারাদেশের গ্রাহকদের অন্তত ৩ মাসের বিদ্যুত, গ্যাস ও পানির বিল মওকুফের দাবী জানাচ্ছি।

তিনি বলেন, দেশে করোনা ভাইরাসের সংক্রমণ ক্রমশই বৃদ্ধি পাচ্ছে। স্বাস্থ্য বিভাগের প্রস্তুতির ঘাটতির কারণে একদিকে কোভিড-১৯ এর রোগীরা যেমন সু-চিকিৎসা পাচ্ছেন না। অন্যদিকে পর্যাপ্ত ও মানসম্পন্ন সুরক্ষা সামগ্রীর অভাবে চিকিৎসক, নার্সসহ স্বাস্থ্যকর্মীরা করোনায় আক্রান্ত হচ্ছেন। পরিস্থিতি এমন যে হাসপাতালগুলোতে সাধারণ রোগীরাও সঠিকভাবে চিকিৎসা সেবা পাচ্ছেন না।

খেলাফত মজলিসের মহাসচিব মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরের পরিচালনায় অনুষ্ঠিত ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন- সংগঠনের নায়েবে আমির অধ্যাপক আবদুল্লাহ ফরিদ, যুগ্মমহাসচিব অধ্যাপক মাওলানা আবদুল কাদির সালেহ, এডভোকেট জাহাঙ্গীর হোসাইন, মুহাম্মদ মুনতাসির আলী, মাওলানা আহমদ আলী কাসেমী, সাংগঠনিক সম্পাদক ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজী, অধ্যাপক মুহা. আবদুল জলিল, অধ্যাপক কে এম আলম, আলহাজ আবু সালেহীন, হাফেজ মাওলানা নোমান মাযহারী, মুফতি সাইয়্যেদুর রহমান, ডা. রিফাত হোসেন মালিক, মাওলানা আজিজুল হক প্রমুখ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ