বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ।। ২৯ আশ্বিন ১৪৩৩ ।। ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘জ্ঞান-গরিমায় উঁচু পাহাড় ছিলেন মাওলানা সাঈদুর রহমান আজমি নদভি’ ড. ইউনূসকে হেনস্তার নিন্দা ও প্রতিবাদ সাবেক ধর্ম উপদেষ্টার  আল্লামা নুরুল হকের ইন্তেকালে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক একাগ্রতার সালাত টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবি ‘আল্লামা নূরুল হক বটগ্রামীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’  চীনের ঋণনির্ভরতা কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ: অর্থমন্ত্রী আল্লামা নুরুল হকের ইন্তেকালে জমিয়তের শোক সৌদিগামী ৮৬ ফ্লাইট বাতিল, আটকা ১৩ হাজারের বেশি যাত্রী আল্লামা নূরুল হক বটগ্রামীর ইন্তেকালে সচেতন আহলে সুন্নাত ফেডারেশন’র শোক

ইতিকাফ: আল্লাহর নৈকট্য লাভের সিঁড়ি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইতিকাফ আল্লাহ প্রেমের বহিঃপ্রকাশ। খোদার প্রেমে মগ্ন থাকার কার্যকরী গুরুত্বপূর্ণ একটি ইবাদত।আল্লাহর কাছে যাওয়ার অপার সুযোগ।

ইতিকাফ নিজেকে আল্লাহর সমীপে সপে দেয়া হয়।জাগতিক চিন্তাধারা ও পৃথিবীর সকল প্রয়োজনীয়তাকে সাময়িক মুলতবি রেখে পরকাল পানে ছুটে চলার শিক্ষা দেয় এতেকাফ।ইবাদতের মানোয়ন্ন, আল্লাহর সাথে দৃঢ় সম্পর্ক স্থাপন ও নিবিড় বন্ধনে আবদ্ধ থেকে খোশনদি অর্জন করা যায়।

ইতিকাফ আরবী শব্দ ও ইসলামী শরীয়াহর একটি পরিভাষা।এতেকাফের আক্ষরিক অর্থ আবদ্ধ থাকা, অবস্থান করা। শরীয়তের পরিভাষায় দুনিয়ার সকল কার্যক্রম থেকে অবসর গ্রহন করে ইবাদতের মানসে নিয়্যতের সাথে মসজিদে অবস্থান করে মহান রাব্বুল আলামীনের ইবাদতে মশগুল থাকাকে এতেকাফ বলা হয়।ইসলামে তিন প্রকারের এতেকাফ পাওয়া যায়।ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা, মুস্তাহাব ।

ওয়াজিব ইতিকাফ: কোন কাজ অর্জিত হওয়ার শর্তে বা শর্তহীনভাবে এতেকাফ করার মান্নত করাকে ওয়াজিব এতেকাফ বলা হয়।ওয়াজিব এতেকাফের জন্য রোজা রাখা আবশ্যক।

মুস্তাহাব ইতিকাফ: ওয়াজিব এতেকাফ ও রমজানের শেষ দশকের এতেকাফ ছাড়া অন্য যে কোন সময় এতেকাফ করা কে মুস্তাহাব এতেকাফ বলা হয়।
সুন্নাতে মুয়াক্কাদা: রমজানের শেষ দশকের এতেকাফ হলো সুন্নতে মুয়াক্কাদা আলাল কেফায়া।

এতেকাফের মহাত্ম ও ফজিলত অপরিসীম।হাদীসে নববীতে এসেছে, কোন মানুষ রমজানের শেষ দশকে এতেকাফ করলে তাঁকে দুটি হজ্জ ও দুটি ওমরার সমপরিমাণ সওয়াব প্রদান করা হয় (বায়হাকী)। হযরত আয়েশা রা.থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশ দিন মৃত্যু অবধি এতেকাফ করেছেন। নবীজী স.-এর ইন্তেকালের পর তাঁর পূণ্যবতী পত্নীগণ এতেকাফ করেছেন (বুখারী -মুসলিম)। নবী করিম সাল্লাল্লাহুআলাইহি ওয়াসাল্লাম প্রতি রমজানে সর্বদা এতেকাফ করতেন। হযরত আনাসরা.বলেন, রাসূল স. প্রতি রমজানের তৃতীয় দশকে এতেকাফ করতেন। এক বত্‍সর এতেকাফ করতে পারেননি, তাই পরবর্তী রমজানে দুই দশক এতেকাফ করেন (তিরমিজি)।

আহাদীস থেকে প্রতীয়মান হলো রমজানের শেষ দশকের এতেকাফের তাত্‍পর্য ও অত্যধিক বৈশিষ্ট রয়েছে। বিশ রমজান সূর্যাস্তের পূর্ব মুহূর্ত থেকে পশ্চিমাকাশে ঈদের চাঁদ দেখা পর্যন্ত একনিষ্ট হৃদয়ে প্রভূর ধ্যানে মসজিদে এতেকাফ করা সুন্নতে মুয়াক্কাদা আলাল কেফায়া। সুন্নতে মুয়াক্কাদা পরিত্যাগ করলে গোনাহ হয়ে।গ্রাম বা