মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আকাবিরের পথ আঁকড়ে থাকার আহ্বান মুফতি তাকি উসমানীর ‘জনগণের নৈতিক ও চারিত্রিক সংশোধনে রাষ্ট্রীয় উদ্যোগ প্রয়োজন’ মিরপুরে আবার বাসে আগুন আলেম-শিক্ষার্থীদের তাবলিগে সময় দেওয়া নিয়ে দেওবন্দের মুহতামিমের সতর্কবার্তা ফারেগিনে মুখরিত ধুপখোলা মাঠ, ফরিদাবাদের ৭০ সালা মহাসম্মেলন শুরু আল্লামা নূর হোসাইন কাসেমী রহ.-এর জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা টানা চতুর্থ বছর হজে যেতে পারছেন না ১০ হাজার গাজাবাসী আজ রাত ৮টায় ভিডিও কনফারেন্সে হাদিসের সবক পড়াবেন মুফতি তাকী উসমানী প্রতিটি মাদরাসার অধীনে স্কুল-কলেজ প্রতিষ্ঠার পরামর্শ মাওলানা হানিফ জালান্ধরির পুনর্নিরীক্ষণে মাদরাসা বোর্ডে জিপিএ-৫ পেলেন আরও ১৭১ শিক্ষার্থী

করোনার এ পরিস্থিতিতে জাতিসংঘে যুদ্ধ বিরতির খসড়া প্রস্তাব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনাভাইরাসে সৃষ্ট বৈশ্বিক মহামারিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যুদ্ধ অবসানের জন্য খসড়া প্রস্তাব দু'দেশের।

বিশ্বজুড়ে করোনা মহামারিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যুদ্ধ অবসানের জন্য একটি খসড়া প্রস্তাব দিয়েছে জার্মানি ও এস্তোনিয়া।

এর আগে, ফ্রান্স ও তিউনিশিয়া যুদ্ধবিরতির জন্য একটি খসড়া প্রস্তাব আনলে তাতে যুক্তরাষ্ট্র বাধা দেয়। এর ফলে সেই প্রস্তাব আর বেশি দূর এগোতে পারেনি। আগের প্রস্তাবটিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নাম থাকায় আমেরিকা এর সমালোচনা করে প্রস্তাবের পক্ষে ভেটো দেয়। এখন, নতুন প্রস্তাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কথা উল্লেখ করা হয়নি।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, আগের খসড়া প্রস্তাবে থাকা ৯টি বিষয়বস্তুর জায়গায় নতুন প্রস্তাবে ৫টি বিষয় অন্তর্ভুক্ত হয়েছে। করোনাভাইরাস পরিস্থিতিতে বিদ্যমান সঙ্কট বা যুদ্ধে লিপ্ত ২০টি দেশকে সহায়তা করার উদ্দেশে এ পদক্ষেপ নেয়া হয়েছে। বিবিসি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ