আল আমিন: মহিমান্বিত মাস রমাজান। মুমিনের আমলের ভরা বসন্ত। এ বসন্তের পবিত্র পরশে সেজে ওঠে মুমিনের আমলের সোনালী জীবন। মাহে রমজানের প্রতিটি আমলের পরতে পরতে মুমিনের অতৃপ্ত আত্মা খুঁজে ফেরে তৃপ্তির খোরাক। রমজানের শেষ দশকে ফজিলতপূর্ণ ই'তিকাফ সে আমলি ধারাবাহিকতায় যোগ করে নতুন মাত্রা।
টানা দশদিন মসজিদের নিভৃত কোণে সাময়িক বৈরাগ্য বান্দা কে নিয়ে যায় স্রষ্টার সান্নিধ্যের অনন্য উচ্চতায়। আমলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ার পাশাপাশি নানাবিধ তাৎপর্য ও মাহাত্ম্যবহ। যুগশ্রেষ্ঠ প্রাজ্ঞ মনীষীগন ই'তিকাফের বহু তাৎপর্য তুলে ধরেছেন।
১। ইমাম যুহরী রহ. ই'তিকাফের মাহাত্ম্য বর্ণনা করতে গিয়ে বলেছেন— 'আমি মানুষের প্রতি বড়ো আশ্চর্য হই, তারা ই'তিকাফ করা ছেড়ে দেয়। অথচ বহু কাজ এমন আছে যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কখনো করেছেন কখনো ছেড়ে দিয়েছেন, কিন্তু ই'তিকাফ এমন একটি আমল যা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মদিনায় আগমনের পর থেকে মৃত্যু অবধি কখনো ছাড়েন নি। (বাদায়িউস সানায়ে : ২/১০৮)
২। আল্লামা হাফেজ ইবনুল কাইয়্যিম আল জাওযিয়্যাহ রহ. ই'তিকাফের তাৎপর্য তুলে ধরতে গিয়ে বলেছেন ইতিকাফের উদ্দেশ্য হলো—নিবিড় ঐকান্তিকতায় আল্লাহর প্রতি মন নিবিষ্ট করা, তাঁর স্মরণে নির্জন বাস করা এবং স্রষ্টার পরম সান্নিধ্য লাভের প্রত্যাশায় সৃষ্টি থেকে দূরে অবস্থান করা, যাতে তার চিন্তা ও ভালোবাসা মনের একান্ত গহীনে স্থান করে নিতে পারে।’ (যাদুল মা'আদঃ ২/৮২-৮৩)
৩। আল্লামা হাফেজ ইবনে রজব হাম্বলী রহ. বলেছেন ‘ইতিকাফের উদ্দেশ্য হলো— সৃষ্টির সাথে সাময়িকভাবে সম্পর্ক ছিন্ন করা এবং স্রষ্টার
সাথে নিবিড় সম্পর্ক কায়েম করা। মহামহিম স্রষ্টার সাথে পরিচয় যত দৃঢ় হবে, সম্পর্ক ও ভালোবাসা তত গভীর হবে এবং তা বান্দাকে পুরোপুরি স্রষ্টার কাছে নিয়ে যাবে।’ (লাতাইফুল মা'আরিফ, পৃঃ ৪০)।
৪। আতা আল-খুরাসানী রহঃ বলেছেন— “ইতিকাফকারীর উদাহরণ সে বান্দার মত, যে নিজেকে আল্লাহর সামনে পেশ করে বলছে— হে আল্লাহ যতক্ষণ না তুমি ক্ষমা কর, আমি তোমার দরবার ত্যাগ করব না, হে আমার রব, যতক্ষণ না তুমি আমাকে ক্ষমা কর, আমি তোমার দরবার ত্যাগ করব না”। (শারহু ইবনিল বাত্তাল আলাল বুখারী: ৪/১৮২)
৫। মালিকুল উলামা ইমাম আলাউদ্দীন কাসানী রহঃ বলেছেন— ইতিকাফ হলো—দুনিয়ার সবকিছু থেকে বিমুখ হয়ে নির্জনে আল্লাহর ঘরে বসে তাঁর নৈকট্য অর্জন করা এবং তাঁর অবারিত রহমত ও ক্ষমা লাভের প্রত্যাশায় একান্তভাবে তাঁর দিকে ধাবিত হওয়া।' (বাদায়িউস সানায়ে: ২/১০৮)
৬। ইতিকাফের মাহাত্ম্য ও তাৎপরà