বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই কোনো শ্রেণি বা গোষ্ঠীর নয়, এটি সর্বস্তরের মানুষের: ড. ইউনূস জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ভাতার আওতায় আসছেন আরও আড়াই লাখের বেশি ইমাম-মুয়াজ্জিন কওমি শিক্ষার্থীদের জন্য সৌদির কাছে যে অনুরোধ করলেন মন্ত্রী আরিফুল হক আলেমরা স্বাধীনতার জন্য হাসিমুখে ফাঁসির মঞ্চে উঠেছেন: মাওলানা আরশাদ মাদানী আজ বাজারে আসছে আমিরে মজলিসের ‘জুলাই কেন আমাদের লড়াই?’ ছাত্রদল-শিবিরের সংঘর্ষে আহত ঢাকা আলিয়ার অধ্যক্ষ, মাথায় ১২ সেলাই হেফাজতের কেন্দ্রীয় নেতাদের হাতে জমিয়তের ‘ঐক্যের রূপরেখা’ হস্তান্তর ২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান

বৃদ্ধ হওয়ায় নিজ থেকেই পদ ছাড়ছেন আফ্রিকার এক প্রধানমন্ত্রী!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বয়স হয়ে যাওয়ায় পদত্যাগ করছেন আফ্রিকার দক্ষিণাঞ্চলীয় ছোট দেশ লেসোথোর প্রধানমন্ত্রী থমাস থাবানে।

বার্তা সংস্থা এএফপি জানায়, বুধবার ৮০ বছর বয়সী প্রধানমন্ত্রী থমাস থাবানে পদত্যাগ করতে যাচ্ছেন। বয়স বেড়ে যাওয়ায় দায়িত্ব ছেড়ে দেয়ার ইচ্ছার কথা জানিয়েছেন তিনি।

তবে থাবানের বিরুদ্ধে সাবেক স্ত্রীকে হত্যার অভিযোগ উঠায় সোমবার তার জোট সরকার ভেঙে পড়ে। এতে পার্লামেন্টের স্পিকার ঘোষণা দেন যে, ২২ মে'র মধ্য তাকে ক্ষমতা ছেড়ে দিতে হবে। ২০২২ সাল পর্যন্ত তার ক্ষমতার মেয়াদ ছিল

২০১৭ সালে নিজ বাসার সামনে বন্দুকধারীরা থাবানের সাবেক স্ত্রীকে গুলি করে হত্যা করে। এই ঘটনায় থাবানে এবং তার বর্তমান স্ত্রীর হাত আছে বলে অভিযোগ উঠে।

যদিও থাবানে এবং তার স্ত্রী এই অভিযোগ অস্বীকার করেন। হত্যা মামলাটির বিচারকার্য এখনো আদালতে চলমান আছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ