শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ।। ৮ কার্তিক ১৪৩৩ ।। ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জাতিসংঘ দিবস আজ মস্কো সফরে যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ১৯০ দেশের মানুষ ব্যবহার করছে মুসলিমদের তৈরি সামাজিক যোগাযোগ মাধ্যম আলফাফা এনসিপির নতুন আহ্বায়ক কমিটিতেও যুগ্ম আহ্বায়ক আশরাফ মাহদি দুর্গাপূজায় দেওয়া বক্তব্য নিয়ে ক্ষমা চাইলেন হুইপ আশরাফ উদ্দিন নিজান পারস্পরিক দ্বন্দ্ব নয়, সম্ভাবনা কাজে লাগাতে হবে: আমিরে মজলিস পার্বত্যাঞ্চলকে অশান্ত করার ষড়যন্ত্র চলছে: জমিয়ত ‘মুসলিম হওয়ার কারণে মানুষকে হেয় করা হচ্ছে, এতে আমি ক্লান্ত’ ‘সাজেকে নিরাপত্তা বাহিনীর ওপর গুলিবর্ষণ সার্বভৌমত্বের জন্য হুমকি’ ম্যানহাটনে পীর সাহেব চরমোনাইয়ের দোয়া মাহফিল ও জুমাপূর্ব বক্তব্য

দুই মাস বন্ধ থাকার পরে খুলে দেয়া হলো জার্মানির সব মসজিদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেলায়েত হুসাইন: প্রাণঘাতী মহামারি করোনা ভাইরাস সংক্রমণের আশংকার মধ্যেই জার্মানির মুসলিমদের প্রতি ইতিবাচক দৃষ্টি দিয়েছে দেশটির সরকার। দীর্ঘ দুই মাস বন্ধ থাকার পরে জার্মানির সমস্ত মসজিদ খুলে দেয়া হয়েছে।

স্থানীয় সময় গতকাল শনিবার জার্মানিতে লকডাউন শিথিল করার আওতায় দেশটির মসজিদ সমূহে জামাতে নামাজ আদায়ের ওপর যে নিষেধাজ্ঞা ছিল তা তুলে নেয়া হয়েছে।

তুর্কি গণমাধ্যম ডেইলি সাবাহ আরবির অনলাইনের এক প্রতিবেদনে জানানো হয়, প্রশাসনের তরফ থেকে মসজিদ খুলে দেয়ার ঘোষণা আসার পরেই জার্মানির বিভিন্ন শহরগুলোর মসজিদ সমূহে ধর্মপ্রাণ মুসল্লিদের ঢল নামে। রাজধানী বার্লিনের 'মাওলানা' মসজিদে আগের যেকোনো সময়ের তুলনায় শনিবার ফজরের নামাজে অধিকসংখ্যক নামাজি অংশগ্রহণ করেন।

প্রচারিত খবরে দেখা গেছে, মুসল্লিরা স্বাস্থ্য-সচেতনতা মেনে মসজিদে আগমন করেছেন, মুখে মাস্ক পরিধান করে, পরিস্কার পরিচ্ছন্ন হয়েই তারা নামাজে এসেছেন। সামাজিক দূরত্ব বজায় রেখে তারা কাতারে বসেছেন। আর জার্মানির বিভিন্ন ইসলামি সংগঠনের কর্মীগণ আগত মুসল্লিদের প্রয়োজনীয় স্বাস্থ্য নির্দেশনা দিয়ে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছেন।

ফজরের নামাজের পরে 'মাওলানা' মসজিদের ইমাম হুসাইন তেক মসজিদ খুলে দেয়ায় সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেছেন, আলহামদুলিল্লাহ! মসজিদ প্রাণবন্ত হয়েছে এবং আমরা স্বাভাবিক জীবন ফিরে পেয়েছি।

মুসল্লিরাও মসজিদ খুলে দেয়ায় খুব স্বাচ্ছন্দ্যবোধ করছেন। আব্দুল কাদের তুর্ক জানান, মসজিদ খুলে দেয়ায় যেন নতুন জীবন ফিরে পেয়েছি। অনেকদিন পর আবার ইমাম সাহেবের থেকে দোয়া ও ধর্মীয় আলোচনা শোনার সৌভাগ্য হল।

প্রসঙ্গত, গত মার্চের মাঝামাঝিতে করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে জার্মান সরকার দেশটির সমস্ত মসজিদ সাময়িক বন্ধ ঘোষণা করে।

সূত্র: ডেইলি সাবাহ আরবি

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ