মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ২ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
আতঙ্কিত হয়ে আমানত তোলা গ্রাহকদের বিশেষ সুবিধা দিচ্ছে ইসলামী ব্যাংক তৃণমূলে সাংগঠনিক তৎপরতা বাড়ানোর আহ্বান জমিয়ত মহাসচিবের দারুল উলুম সাবিলুস সালাম হায়দরাবাদের শায়খুল হাদিসের ইন্তেকাল দুপুরের মধ্যে ঢাকাসহ ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইরানের সঙ্গে চুক্তি সই হয়েছে, বিস্তারিত শিগগির প্রকাশ হবে: ট্রাম্প সৌদি আরবে হিজরি নববর্ষ শুরু, ২৫ জুন পবিত্র আশুরা ৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ‘সংসদীয় আসনসমূহে বিশ্ববিদ্যালয় স্থাপনের খবরটি অসত্য ও বিভ্রান্তিকর’ সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর

আলেম লেখকদের পাশে দাঁড়াচ্ছে ইসলামী লেখক ফোরাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাসের সংক্রমণের ফলে গোটা বিশ্ব আজ স্থবির হয়ে পড়েছে। বাংলাদেশেও দেড় মাসের বেশি সময় ধরে চলছে অঘোষিত লকডাউন। এই অবস্থায় সবচেয়ে বেশি সংকটে পড়েছেন স্বল্প আয়ের মানুষেরা। উপার্জনের পথ বন্ধ থাকায় পরিবার-পরিজন নিয়ে খেয়ে-পরে বেঁচে থাকাই অনেকের জন্য কঠিন হয়ে পড়েছে। আলেম লেখকরাও এর ব্যতিক্রম নন।

এই অবস্থায় ইসলামি ধারার তরুণ লেখকদের জাতীয় সংগঠন বাংলাদেশ ইসলামী লেখক ফোরাম সংগঠনের সমস্যাগ্রস্ত সদস্য এবং আলেম লেখকদের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছে। ঈদুল ফিতরের আগে আমরা আমাদের সাধ্য অনুযায়ী সহযোগিতা করার সর্বাত্মক চেষ্টা করবো ইনশাআল্লাহ।

ফোরামের যেসব সদস্য এবং এর বাইরেও যেসব আলেম লেখক চরম সংকটে দিন কাটাচ্ছেন তাদের প্রতি আমাদের অনুরোধ, আপনারা আমাদেরকে জানান। নির্ধারিত দায়িত্বশীলদের ফেসবুক মেসেঞ্জারে কিংবা মোবাইলে ফোন করে আপনি আপনার অবস্থার কথা জানাতে পারবেন। আমরা যাদেরকে সহযোগিতা করবো কারও নাম কোথাও প্রকাশ করবো না।

লেখিয়ে বন্ধুরা যাদের সঙ্গে যোগাযোগ করবেন: ফোরাম সভাপতি (জহির উদ্দিন বাবর) ০১৭১৮৭৬১৮৭৮; (ফেসবুক: zahir uddin babor) সাধারণ সম্পাদক (মুনীরুল ইসলাম) ০১৯১৪৫৭৪০৪৭ (ফেসবুক: Munirul Islam) ও সাংগঠনিক সম্পাদক (আমিন ইকবাল) ০১৭৬০৬৪৮৭৩৪ (ফেসবুক: Amin Iqbal)

বি.দ্র: সহযোগিতার জন্য ২০ রমজানের ভেতরে আমাদের সঙ্গে যোগাযোগ করতে হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ