সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

পটুয়াখালীতে নতুন করে পুলিশ কর্মকর্তাসহ ২জন করোনায় আক্রান্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পটুয়াখালীতে পুলিশের এক সহকারী উপপরিদর্শকসহ (এএসআই) নতুন করে দুইজন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখা দাঁড়ালো ২৯ জন।

আজ মঙ্গলবার সকালে সিভিল সার্জন ডা. মোহাম্মদ জাহাঙ্গীর আলম শিপন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, পটুয়াখালীতে পুলিশের এক এএসআই ও দুমকীর লেবুখালীর এক যুবকের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

পটুয়াখালী স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, পটুয়াখালীতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ জন। এদের মধ্যে চারজন সম্পূর্ণ সুস্থ হয়ে ছাড়পত্র পেয়ে বাড়ি ফিরে গেছেন। এছাড়াও দুমকিতে পোশাককর্মী, পটুয়াখালী সদর উপজেলার এক বৃদ্ধ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ও বাউফলের একজন পুরুষ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বর্তমানে আক্রান্তদের মধ্যে আইসোলশনে রয়েছেন ২২ জন।

এদিকে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা দেয়ার জন্য জেলা পরিবার পরিকল্পনা ভবনে ৫০ শয্যা আইসোলেশন ইউনিট প্রস্তুত রাখা হয়েছে। করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংস্পর্শে আসা ব্যক্তিদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের জন্য প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন ইউনিট ও ভাসমান কোয়ারেন্টাইন ইউনিট খোলা হয়েছে।

৬৪ জন চিকিৎসক ও ৭৭ জন নার্স করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা প্রদান করছেন। রোগীদের জন্য হাসপাতালে জরুরি ওষুধ, পিপিই ও সার্জিক্যাল মাস্কের কোনো ঘাটতি নেই।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ