সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

এক মাস পর বসছে মন্ত্রিসভার বৈঠক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা পরিস্থিতিতে এক মাস পর ‘সীমিত পরিসরে’বৈঠকে বসতে যাচ্ছে মন্ত্রিসভা। আগামী ৭ মে বৃহস্পতিবার বেলা ১১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার সরকারি বাসভবন গণভবনে এ বৈঠক বসবে।

আজ মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম-সচিব (মন্ত্রিসভা অধিশাখা) মো. রাহাত আনোয়ার জানান।

তিনি বলেন, যেসব মন্ত্রণালয়ের এজেন্ডা থাকবে, শুধু সেসব মন্ত্রণালয়ের মন্ত্রী এই বৈঠকে অংশ নেবেন। এ ছাড়া সংশ্লিষ্ট কয়েকজন সরকারি কর্মকর্তাও যোগ দেবেন।

করোনা মহামারির বিস্তার রোধে সরকার গত ২৬ মার্চ থেকে ‘সাধারণ ছুটি’ ঘোষণার পর ৬ এপ্রিল মন্ত্রিসভার সর্বশেষ বৈঠক হয়েছিল।

প্রধানমন্ত্রীসহ মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং সরকারি কর্মকর্তারা দূরত্ব বজায় রেখে বসে মুখে মাস্ক পরে ওই বৈঠকে অংশ নেন।বৃহস্পতিবারের বৈঠকেও সামাজিক দূরত্ব বজায় রেখে সবার আসন বিন্যাস করা হবে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ