বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভাতার আওতায় আসছেন আরও আড়াই লাখের বেশি ইমাম-মুয়াজ্জিন কওমি শিক্ষার্থীদের জন্য সৌদির কাছে যে অনুরোধ করলেন মন্ত্রী আরিফুল হক আলেমরা স্বাধীনতার জন্য হাসিমুখে ফাঁসির মঞ্চে উঠেছেন: মাওলানা আরশাদ মাদানী আজ বাজারে আসছে আমিরে মজলিসের ‘জুলাই কেন আমাদের লড়াই?’ ছাত্রদল-শিবিরের সংঘর্ষে আহত ঢাকা আলিয়ার অধ্যক্ষ, মাথায় ১২ সেলাই হেফাজতের কেন্দ্রীয় নেতাদের হাতে জমিয়তের ‘ঐক্যের রূপরেখা’ হস্তান্তর ২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর

ভারতে বিজেপি শাসিত গ্রামে মুসলিম ব্যবসায়ীদের প্রবেশ নিষেধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের মধ্যপ্রদেশে অনাচারের ছবি প্রকাশ্যে এসেছে। মধ্যপ্রদেশের ইন্দোরের এক গ্রামে মুসলিম সবজি বিক্রেতাদের প্রবেশের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। যা নিয়ে তীব্র বির্তক দানা বেঁধেছে।

মধ্যপ্রদেশের ইন্দোরের পেমালপুর গ্রামের বাইরে একটি নোটিশ ঝুলতে দেখা যায়। সেখানে লেখা, এই গ্রামে মুসলিম ব্যবসায়ীদের প্রবেশ নিষিদ্ধ। পোস্টারের নিচে গ্রামবাসীদের নাম লেখা। পোস্টারটির ছবি টুইটারে ফাঁস করে দেন কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং।

তিনি লেখেন, এটা প্রধানমন্ত্রী আবেদন বিরোধী নয়? এটা কি আইনবিরোধী নয়? আমি মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান ও পুলিশের কাছে জানতে চাই কেন এরকম বিভেদমূলক পোস্টার দেওয়া হল?

এরপরই নড়েচড়ে বসে মধ্যপ্রদেশ পুলিশ। খুলে ফেলা হয় পোস্টারটি। অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ