বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভাতার আওতায় আসছেন আরও আড়াই লাখের বেশি ইমাম-মুয়াজ্জিন কওমি শিক্ষার্থীদের জন্য সৌদির কাছে যে অনুরোধ করলেন মন্ত্রী আরিফুল হক আলেমরা স্বাধীনতার জন্য হাসিমুখে ফাঁসির মঞ্চে উঠেছেন: মাওলানা আরশাদ মাদানী আজ বাজারে আসছে আমিরে মজলিসের ‘জুলাই কেন আমাদের লড়াই?’ ছাত্রদল-শিবিরের সংঘর্ষে আহত ঢাকা আলিয়ার অধ্যক্ষ, মাথায় ১২ সেলাই হেফাজতের কেন্দ্রীয় নেতাদের হাতে জমিয়তের ‘ঐক্যের রূপরেখা’ হস্তান্তর ২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর

১৮ দেশের এক মিলিয়ন রোজাদারকে ইফতার করাবে সৌদি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হারামাইন শরিফাইনের খাদেম বাদশা সালমান বিন আব্দুল আজিজ গত মঙ্গলবার মন্ত্রিপরিষদের অধিবেশনে, এ বছরে রোজাদারদের ইফতার প্রকল্পের আর্থিক বরাদ্দ বৃদ্ধি করার বিষয়ে অনুমোদন দিয়েছেন।

আল-আরাবিয়া জানায়, প্রতিবছরের মত এবারো বিশ্বের আঠারোটি দেশের এক মিলিয়ন রোজাদারকে ইফতার করানোর ঘোষণা দিয়েছে সৌদি। সৌদি আরবের ইসলাম বিষয়ক মন্ত্রণালয় এ ইফতার প্রকল্প বাস্তবায়ন করে থাকে।

এছাড়াও মন্ত্রিসভায় বাদশা সালমান বিন আব্দুল আজিজ ইয়েমেনের করোনার বিস্তার রোধে এক মাসের জন্য যুদ্ধবিরতি বাড়ানোর উদ্যোগ নিয়েছেন। তিনি এ বিষয়ে বলেন, একমাসের যুদ্ধ বিরতি রমজান মাসে ইয়েমেনের মানুষের দুর্দশা লাঘব করবে। ইয়েমেনের সুরক্ষা ও স্থিতিশীলতা রক্ষায় রাজনৈতিক সমাধানে পৌঁছানোর ক্ষেত্রেও এটি বড় ভূমিকা পালন করবে।

আল-আরাবিয়া ডট নেট অবলম্বনে আব্দুর রহমান শরীয়তপুরী

ওআই/আবদুল্লাহ তামিম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ