বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভাতার আওতায় আসছেন আরও আড়াই লাখের বেশি ইমাম-মুয়াজ্জিন কওমি শিক্ষার্থীদের জন্য সৌদির কাছে যে অনুরোধ করলেন মন্ত্রী আরিফুল হক আলেমরা স্বাধীনতার জন্য হাসিমুখে ফাঁসির মঞ্চে উঠেছেন: মাওলানা আরশাদ মাদানী আজ বাজারে আসছে আমিরে মজলিসের ‘জুলাই কেন আমাদের লড়াই?’ ছাত্রদল-শিবিরের সংঘর্ষে আহত ঢাকা আলিয়ার অধ্যক্ষ, মাথায় ১২ সেলাই হেফাজতের কেন্দ্রীয় নেতাদের হাতে জমিয়তের ‘ঐক্যের রূপরেখা’ হস্তান্তর ২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর

গিনি বিসাউয়ের প্রধানমন্ত্রী-মন্ত্রীরা করোনায় আক্রান্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মহামারি করোনায় আক্রান্ত হয়েছেন গিনি বিসাউয়ের প্রধানমন্ত্রী নুনো গোমেজ না বিয়াম।

আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দেশটির জনস্বাস্থ্যমন্ত্রী আন্তোনিও দেউনা জাতীয় টেলিভিশনে এক ঘোষণায় এ খবর জানান। চীনা বার্তা সংস্থা সিনহুয়া এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

কমিউনিটি ট্রান্সমিশনের কারণে প্রধানমন্ত্রী সংক্রমণের শিকার হয়েছেন বলে জানান দেউনা। দেশটিতে সরকারের প্রথম ব্যক্তি হিসেবে কোভিড-১৯ রোগে আক্রান্ত হলেন বিয়াম। এছাড়া আরও তিন মন্ত্রীর করোনা শনাক্তের খবরও নিশ্চিত করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

গত শনিবার করোনায় প্রথম মৃত্যু হলে গিনি বিসাউয়ে ১১ মে পর্যন্ত জরুরি অবস্থার সময় বাড়ানো হয়। আগের দিন একাধিক মন্ত্রী ও সরকারি কর্মকর্তার করোনা পরীক্ষা করা হয়।

গিনি বিসাউয়ে এখন পর্যন্ত ২০৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন, সেরে উঠেছেন ১৯ জন। মৃত্যু হয়েছে একজনের।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ