শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মুফতি তাকী উসমানীর সান্নিধ্যে এক স্মরণীয় সন্ধ্যা সিয়ানাহ ট্রাস্টের সিরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন ২০৩২ সালের মধ্যে ৬৪ জেলায় মারকাযুল ফুরকানের কার্যক্রম চালুর পরিকল্পনা মডেল মসজিদ ইমাম পরিষদের কেন্দ্রীয় সভাপতি হলেন মাওলানা আহমেদ মাসরুর রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুতে ইসলামী আন্দোলনের মহাসচিবের শোক মসজিদে বোমা হামলার পরিকল্পনা থেকে মার্কিন সেনার ইসলাম গ্রহণ! মারকাযুল ফুরকানের বর্ণাঢ্য আয়োজনে মেধা প্রদর্শনী ও পুরস্কার বিতরণ ‘মুহাম্মদ’ নাম নিয়ে ট্রাম্পের ব্যঙ্গ নিয়মিত নামাজ আদায়ের শীর্ষে আফগানিস্তান, দৈনিক নামাজ পড়েন ৯৬ শতাংশ লালন দর্শন ও ইসলামের আকিদা: কুরআন-সুন্নাহর আলোকে কয়েকটি মৌলিক মতপার্থক্য

‘বন্দুকযুদ্ধে’ প্রাণ গেল রোহিঙ্গা যুবকের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কক্সবাজারের রামুতে পুলিশের গোয়েন্দা শাখা-ডিবির সদস্যদের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে আবদুর রশিদ খোরশেদ (৩০) নামে এম রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন। নিহত খোরশেদকে মাদক কারবারি বলে দাবি করেছে পুলিশ।

গতকাল মঙ্গলবার মধ্যরাতে রামু উপজেলার জোয়ারিয়ানালা রাবার বাগান এলাকায় কথিত এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

এ সময় ঘটনাস্থল থেকে ৩০ হাজার ইয়াবা ও ১টি মোটরসাইকেল এবং ১টি দেশীয় এলজি উদ্ধার করা হয়েছে বলে ডিবি পুলিশ দাবি করেছে। নিহত খোরশেদ কুতুপালং রোহিঙ্গা শিবিরের সি-২ ব্লকের বাসিন্দা মৃত নজির আহমদের ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক মানস বড়ুয়া।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ জানতে পারে যে একটি মোটরসাইকেলযোগে ইয়াবার চালান পাচার হচ্ছে। এ সময় জেলা ডিবি পুলিশ ওই এলাকায় অবস্থান নেয়।

-এটি