শুক্রবার, ০৫ জুন ২০২৬ ।। ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ব্যতীত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’ বর্তমান সমাজে বিয়েকে ক্রমেই কঠিন করে তোলা হচ্ছে কালভার্ট নির্মাণকালে মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু আগস্টের মধ্যে শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস ও জুতা বিতরণ শুরু করবে সরকার: ববি হাজ্জাজ আগামী ৭ জুন রাশিয়া সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৫ জনের মৃত্যু ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি হলেন ৫ পুলিশ কর্মকর্তা হজ-পরবর্তী জীবনে পরিবর্তন না এলে হজের শিক্ষা অপূর্ণ: শায়খ আহমাদুল্লাহ ‘সীমান্ত নিরাপত্তা ও মানবাধিকার প্রশ্নে কোনো আপস করা উচিত নয়’ ৩ জেলায় প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার

প্রিয় নবীজির প্রেমময় রমজান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসমাঈল হাবীব।।

রমজানে আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতের পরিমাণ অনেক বাড়িয়ে দিতেন।হযরত জিবরিল আমিন নবীজির সাথে রমজানের প্রতিরাতে কুরআন 'দাওর' করতেন।একে অপরকে কুরআন শোনাতেন।

রমজানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশী দান করতেন।মুক্ত প্রবহমান বাতাসের মতো।দানের জন্য দু'হাত খুলে দিতেন।হাদিস শরীফে সে কথাই এসেছে।

وكان أجود ألناس , وأجود ما يكون في رمضان তিনি ছিলেন সবার চেয়ে বড় দানশীল। আর রমজান এলে আরো বেশি দানশীল হয়ে যেতেন। বুখারী শরীফ, হাদিস নং৬।

সালাত সিয়াম কিয়াম তেলাওয়াত এবং ইতিকাফে আত্মসমাহিত হয়ে যেতেন।অন্য মাসের তুলনায় এ সকল ইবাদত অনেক বেড়ে যেতো।

ইবাদতের এই ধারাবাহিকতা অবিচ্ছন্নভাবে চলতে থাকতো।তার ইবাদত-ব্যকুলতা দেখে সাহাবায়ে কেরাম ঈর্ষা-কাতর হয়ে পড়তেন, এবং অনুরূপ ইবাদত করতে চাইতেন। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কঠোরভাবে বারণ করে বলতেন। لست كهيئتكم , اني أبيت عند ربي يطعمني ويسقيني

আমি তো তোমাদের মতো নই।আমি তো আমার রবের কাছে রাত কাটাই( তাঁর ইবাদতে মিশে একাকার হয়ে যাই)
তিনিই আমাকে পানাহার করান।

রমজানের বিশেষ মুহূর্তের অন্যতম মুহূর্ত হলো সাহরীর মুহূর্ত। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহরী খেতেন।এবং সাহাবিদেরকে খেতে নির্দেশ দিতে গিয়ে বলেছেন। تسحروا فإن في السحور بركة

সবাই মিলে সাহরী খাও, সাহরীতে অনেক বরকত আছে। বুখারী, মুসলিম।

পবিত্র রমজানের রহমতের দিনগুলো আমাদের সামনে থেকে অতিবাহিত হচ্ছে। আল্লাহ তায়ালা আমাদের তার সবটুকু রহমতের অংশীদার হওয়ার তাওফিক দান করুন। আমিন।

ওআই/আবদুল্লাহ তামিম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ