শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মুফতি তাকী উসমানীর সান্নিধ্যে এক স্মরণীয় সন্ধ্যা সিয়ানাহ ট্রাস্টের সিরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন ২০৩২ সালের মধ্যে ৬৪ জেলায় মারকাযুল ফুরকানের কার্যক্রম চালুর পরিকল্পনা মডেল মসজিদ ইমাম পরিষদের কেন্দ্রীয় সভাপতি হলেন মাওলানা আহমেদ মাসরুর রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুতে ইসলামী আন্দোলনের মহাসচিবের শোক মসজিদে বোমা হামলার পরিকল্পনা থেকে মার্কিন সেনার ইসলাম গ্রহণ! মারকাযুল ফুরকানের বর্ণাঢ্য আয়োজনে মেধা প্রদর্শনী ও পুরস্কার বিতরণ ‘মুহাম্মদ’ নাম নিয়ে ট্রাম্পের ব্যঙ্গ নিয়মিত নামাজ আদায়ের শীর্ষে আফগানিস্তান, দৈনিক নামাজ পড়েন ৯৬ শতাংশ লালন দর্শন ও ইসলামের আকিদা: কুরআন-সুন্নাহর আলোকে কয়েকটি মৌলিক মতপার্থক্য

করোনা রোগীর বাসায় ইফতার পাঠালো পুলিশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রফিকুল ইসলাম জসিম: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে করোনায় আক্রান্ত যুবকের বাসায় উপহার হিসেবে ইফতার সামগ্রী পাঠান মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মো. ফারুক আহমেদ পিপিএম (বার)।

আজ শনিবার (২৫ এপ্রিল) জেলা পুলিশ সুপারের পক্ষে করোনা আক্রান্ত ব্যক্তির বাসায় উপহার সামগ্রী পৌঁছে দেন সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আশরাফুজ্জামান।

এসময় উনার সাথে ছিলেন পুলিশ পরিদর্শক (তদন্ত) সোহেল রানা ও পুলিশ পরিদর্শক (অপারেশন) নয়ন কারকুন। এর আগে শুক্রবার (২৪ এপ্রিল) শ্রীমঙ্গল শহরের এ যুবকের শরীরে করোনাভাইরাস ধরা পড়ে।

এরপরই আক্রান্ত এ ব্যক্তির বাড়ি যান শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আশরাফুজ্জামান ও শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সাজ্জাদ হোসেন চৌধুরী। তারা যুবকের সাথে কথা বলে এবং প্রয়োজনীয় পরামর্শ দেন।

সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আশরাফুজ্জামান বলেন, জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএম (বার) এর পাঠানো কিছু উপহার আমরা ওই ব্যক্তির বাসায় পৌঁছে দেই এবং ওই বাসাতে থাকা সবাইকে যেকোনো প্রয়োজনে তাদের ফোন করে জানানোর জন্য বলা হয়।

তিনি আরও বলেন, জেলা পুলিশের পক্ষ থেকে তাদের জন্য সকল প্রকার সহযোগিতা অব্যাহত থাকবে এবং এ বিষয়ে কাউকে আতঙ্কিত হওয়ার কিছু নেই। করোনা আক্রান্ত ঔ ব্যক্তি এখন স্বাভাবিক আছেন। অল্প কিছুদিনের মধ্যে ওই ব্যক্তি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।

-এটি