শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মুফতি তাকী উসমানীর সান্নিধ্যে এক স্মরণীয় সন্ধ্যা সিয়ানাহ ট্রাস্টের সিরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন ২০৩২ সালের মধ্যে ৬৪ জেলায় মারকাযুল ফুরকানের কার্যক্রম চালুর পরিকল্পনা মডেল মসজিদ ইমাম পরিষদের কেন্দ্রীয় সভাপতি হলেন মাওলানা আহমেদ মাসরুর রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুতে ইসলামী আন্দোলনের মহাসচিবের শোক মসজিদে বোমা হামলার পরিকল্পনা থেকে মার্কিন সেনার ইসলাম গ্রহণ! মারকাযুল ফুরকানের বর্ণাঢ্য আয়োজনে মেধা প্রদর্শনী ও পুরস্কার বিতরণ ‘মুহাম্মদ’ নাম নিয়ে ট্রাম্পের ব্যঙ্গ নিয়মিত নামাজ আদায়ের শীর্ষে আফগানিস্তান, দৈনিক নামাজ পড়েন ৯৬ শতাংশ লালন দর্শন ও ইসলামের আকিদা: কুরআন-সুন্নাহর আলোকে কয়েকটি মৌলিক মতপার্থক্য

বজ্রপাতে গাইবান্ধায় ৩ কৃষকের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গাইবান্ধার গোবিন্দগঞ্জে ও ফুলছড়ি উপজেলায় বজ্রপাতে ৩ কৃষকের মৃত্যু হয়েছে।

আজ বুধবার (২২ এপ্রিল) দুপুরে পৃথক এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-মোল্লার চর ইউনিয়নের হাসমত আলী (৬০), গোবিন্দগঞ্জ ইউনিয়নের জাদু মিয়া (৩০), ফুলছড়ি ইউনিয়নের আনচার আলী (৫৫)। এরা সবাই কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করতেন। মোল্লার চর ইউনিয়ন পরিষদ (ইউপি) ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা (ইউডিসি) হারুন মিয়া জানান, দুপুরে জমিতে পাট বীজ বুনছিলেন কৃষক হাসমত আলী। এসময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

গোবিন্দগঞ্জ ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান শরিফুল ইসলাম জানান, দুপুরে বাড়ির পাশে জমিতে কাজ করছিলেন জাদু মিয়া। এ সময় ঝড়ো বৃষ্টির সঙ্গে বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ফুলছড়ি ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আজিজুর রহমান জানান, দুপুরে বাড়ির পাশে মাঠে গরু চরাচ্ছিলেন। এ সময় বৃষ্টি সঙ্গে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

-এটি