মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ১৯ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৫ সালে আন্তর্জাতিক পর্যটক গ্রহণকারী শহরগুলোর তালিকায় মক্কা পঞ্চম, মদিনা সপ্তম লেবাননে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও ফসফরাস বোমা হামলা গুম প্রতিরোধ আইন মন্ত্রিসভায় অনুমোদন ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২ ড. ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে চায় না জমিয়ত যমুনায় গোসল করতে নেমে নিখোঁজ ২ স্কুলছাত্র ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল জালেমের বিরুদ্ধে মজলুমের ন্যায়সংগত সংগ্রাম’ চট্টগ্রামের বন্যাকবলিত ৩ উপজেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী এবার দক্ষ ইসলামি গবেষক তৈরির উদ্যোগ আস-সুন্নাহর, দিনব্যাপী কর্মশালা ২২ আগস্ট দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

নমুনা পাচ্ছে গণস্বাস্থ্য কেন্দ্র, ২৫ এপ্রিল কিট হস্তান্তর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাস পরীক্ষার কিট আগামী ২৫ এপ্রিল সরকারের কাছে হস্তান্তর করবে গণস্বাস্থ্য কেন্দ্র। আজ বুধবার তথ্যটি নিশ্চিত করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।

তিনি বলেন, উৎপাদিত কিট পরীক্ষার উদ্দেশে ১০ জন কোভিড-১৯ আক্রান্ত রোগীর তিন সিসি করে রক্তের প্রয়োজনের কথা জানিয়ে স্বাস্থ্য অধিদপ্তরকে চিঠি দেয় গণস্বাস্থ্য কেন্দ্র। গত ১২ এপ্রিল এই চিঠি দেয়া হয়। কিন্তু এতদিন তাদের কাছ থেকে কোনো সাড়া না পাওয়ায় কিট সরবরাহে কিছুটা বিলম্ব হয়েছে।

তবে আজ স্বাস্থ্য অধিদপ্তর চিঠির জবাব দিয়ে জানায়, উৎপাদিত কিট পরীক্ষার জন্য কোভিড-১৯ আক্রান্ত রোগীর রক্ত পেতে যাচ্ছে গণস্বাস্থ্য কেন্দ্র। আজকেই সেই রক্ত হাতে পেয়ে যাবেন বলে আশা করছেন ডা. জাফরুল্লাহ।

তিনি বলেন, এই রক্ত দিয়ে উৎপাদিত কিট নিয়ে আরো গবেষণা হবে। তাই কিটের কার্যকারিতা সম্পর্কে আমরা পুরোপুরি নিশ্চিত। সবকিছু ঠিকঠাক থাকলে ২৫ এপ্রিল সরকারের কাছে কিট হস্তান্তর করা যাবে।

এর আগেও পাঁচ জন রোগীর রক্ত পেয়েছিলেন জানিয়ে তিনি বলেন, তখন ল্যাবরেটরিতে গোলযোগ তৈরি হওয়ায় আর পরীক্ষা করা সম্ভব হয়নি। তবে এখন ফের কিট উৎপাদন শুরু হয়েছে। তাই গবেষণার জন্য আরো রক্ত চেয়ে চিঠি দেয়া হয়।

তিনি আরও বলেন, তাদের উৎপাদিত কিট দিয়ে দেশের প্রয়োজন পুরোপুরি মেটানো যাবে। পাশাপাশি আরো পাঁচ-ছয়টি দেশে এই কিট রপ্তানি করা যাবে। এখন একটাই প্রত্যাশা যত দ্রুত সম্ভব সরকার যেন গণস্বাস্থ্যের কিট পরীক্ষার ব্যবস্থা করে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ