বালাগঞ্জ (সিলেট) প্রতিনিধি: সিলেটের ওসমানীনগরের গলমুকাপন মাদরাসার সহযোগী সংগঠন গলমুকাপন দারুসসুন্নাহ ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকের অর্থায়নে মঙ্গলবার পশ্চিম পৈলনপুর ইউনিয়নের ৯ টি ওয়ার্ড ও বিভিন্ন এলাকায় প্রায় ২৫০ পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী প্রদান করা হয়। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল, চাল, ডাল, চানা, সোয়াবিন তৈল, খেজুর ও পিয়াজ সহ প্রয়োজনীয় খাদ্য সামগ্রী।
স্থানীয় "ইয়ুথ উলামা ফোরাম ৩নং পশ্চিম পৈলনপুর ইউনিয়ন" এর সার্বিক ব্যবস্থাপনায় খাদ্যসামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন, হাফিজ মাওলানা সালমান সাদী, হাফিজ মাওলানা শাহ মাহবুব আলম, মাওলানা শামীম আলম, মাওলানা লুৎফুর রহমান জুনাইদ, মাওলানা সাইফুদ্দীন মাজমুন, মাওলানা আব্দুল বাতিন বিজু, মাওলানা সাইফুল আলম, মাওলানা মিনহাজুদ্দীন মিলাদ, মাওলানা জালালুদ্দীন বিথঙ্গলী, মাওলানা বদরুল আলম, মাওলানা রশিদ আলী, মাওলানা মুজ্জামিল আদমদ, মুজাক্কির আহমদ নাজু, মাওলানা জালাল উদ্দিন , হাফিজ মিসবাহ উদ্দিন , তুরন মিয়া আফসর মিয়া, শিশ মিয়া, মাওলানা জাবির, হাফেজ আহবাব, মাওলানা শামসুল, মামুন, রুজেল মিয়া প্রমূখ।
এসময় বক্তরা বলেন, ধর্মীয় দায়িত্ববোধ থেকেই এই খাদ্যসামগ্রী বিতরণ। এই এলাকার জন্য গলমুকাপন মাদরাসা একটি বড় অবিভাবক, ধর্ম বর্ণ নির্বিশেষে এই মহামারীতে এলাকার লোকদের সার্বিক কল্যানে যথাসাধ্য কাজ করে যাবে প্রতিষ্ঠানটির এই সহযোগি ট্রাস্ট। মরহুম মুহিউসসুন্নাহ আল্লাহ ফখরুদ্দীন সাহেবের দিক নির্দেশনায় প্রতিষ্ঠিত গলমুকাপন দারুসসুন্নাহ ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকেতে দীর্ঘ কয়েক যুগ যাবৎ জামিয়ার সহযোগিতায় ইউকেতে ফান্ডরাইজিং করে যাচ্ছে।
লিখিত বক্তব্যে ট্রাস্টের সভাপতি মাওলানা আজদ উদ্দিন নোমান সহ-সাধারণ সম্পাদক মাওলানা মামনুন উদ্দিন জানান, জামিয়া দারুসসুন্নাহ ট্রাস্ট ইউকের একটি সরকারি নিবন্দিত চ্যারিটি প্রতিষ্ঠান। সদস্যদের মাসিক চাঁদা , মুসলিম জনসাধারণের সাদকা, জাকাত ও সাধারণ দান চ্যারিটির টাকার উৎস। চ্যারিটির ভাইস চেয়ারম্যান মাজাহিরুল উলুম মাদরাসা লন্ডনের প্রিন্সিপাল ও জামিয়ার প্রাক্তন ছাত্র মাওলানা এমদাদুল হক আল-মদানি জানান চ্যারিটির প্রতিষ্ঠাকালীন থেকেই তার সকল কর্মকর্তা ও সদস্যবৃন্দ সম্পূর্ণ ফ্রি মাদরাসার ও ট্রাস্টের জন্য কাজ করে যাচ্ছেন। সুতরাং আপনার আমাà¦