বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

বালাগঞ্জে করোনা সন্দেহে ৫ জনের নমুনা সংগ্রহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বালাগঞ্জ (সিলেট) প্রতিনিধি: সিলেটের বালাগঞ্জে করোনা ভাইরাস (কোভিড-১৯) সন্দেহে ৫ জন ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়েছে।

শনিবার বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি মেডিকেল টিম উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের হিংড়াকান্দি গ্রামে গিয়ে তাদের নমুনা সংগ্রহ করেন।

নমুনা সংগ্রহের বিষয়টি নিশ্চিত করেছেন বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. এ এস এম শাহরিয়ার।

সন্দেহভাজন এই ৫ জনের মধ্যে ২ জন ঢাকা থেকে এবং ৩ জন কুমিল্লা থেকে বালাগঞ্জ এসেছেন। তারা সবাই জীবিকার তাগিদেই ঢাকা ও কুমিল্লা গিয়েছিলেন।

তবে স্থানীয় ইউপি সদস্য সাইফুল ইসলাম বলেন, তারা ৫ জনই কুমিল্লা থেকে এসেছেন এবং তারা এখানকার স্থানীয়। সার্বক্ষণিক তাদের খোঁজখবর নিচ্ছেন এবং হোম কোয়ারান্টাইন মেনে চলছে কি না তা তদারকি করছেন বলেও জানান তিনি।

এ ব্যাপারে দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল আলম নজম বলেন, ওই ৫ জন লোক অন্য এলাকা থেকে এখানে আসার খবর জানতে পেরে সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য ইউএনও মহোদয়কে বিষয়টি অবহিত করেন।

বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাংশু কুমার সিংহ বলেন, আমি বিষয়টি জানার পর তাদের নমুনা সংগ্রহের জন্য উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে বললে মেডিকেল টিম সেখানে গিয়ে তাদের নমুনা সংগ্রহ করেন।

এই ৫ ব্যক্তি বর্তমানে তাদের বাড়িতে কোয়ারেন্টাইনে রয়েছেন বলে জানা গেছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ