বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

ওসি-চিকিৎসকসহ আক্রান্ত ৬, শেরপুর হাসপাতালের কার্যক্রম স্থগিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শেরপুরে দুই চিকিৎসক ও পুলিশের এক ওসিসহ নতুন করে ছয়জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলাটিতে মোট ১৫ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হলেন।

গতকাল শুক্রবার রাতে এই তথ্য নিশ্চিত করেছে শেরপুর জেলা স্বাস্থ্য বিভাগ।

জানা যায়, নতুন করে করোনা রোগী শনাক্তের ঘটনায় জেলা সদর হাসপাতাল ও নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যক্রম স্থগিত করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। পাশাপাশি ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে দায়িত্ব পালনরত সবাইকে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দিয়েছে জেলা পুলিশ।

এ ব্যাপারে শেরপুরের সিভিল সার্জন ডা. একেএম আনোয়ারুর রউফ জানান, জেলার নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুই মেডিকেল অফিসার, ঝিনাইগাতী থানার ওসি, সদর হাসপাতালের অ্যাম্বুলেন্স চালক, সিভিল সার্জন অফিসের অফিস সহায়ক ও নারায়ণগঞ্জ ফেরত এক পোশাককর্মী নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হয়েছে। এ ছয়জনকে রাতেই আইসোলেশন ইউনিটে রাখা হয়েছে।

যেহেতু সদর হাসপাতালের অ্যাম্বুলেন্স চালক, সিভিল সার্জন অফিসের অফিস সহায়ক করোনায় আক্রান্ত হয়েছেন সেহেতু আমি ও জেলার ৩২ স্বাস্থ্যকর্মী হোম কোয়ারেন্টিনে রয়েছি, যোগ করেন সিভিল সার্জন।

শেরপুরের পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম বলেন, ঝিনাইগাতী থানার ওসির যেহেতু করোনা শনাক্ত হয়েছে সেহেতু তাকে আইসোলেশনে রাখা হয়েছে। আর ওসির সঙ্গে দায়িত্ব পালনরত সবাইকে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেয়া হয়েছে। তাদের নমুনা সংগ্রহ করা হবে। বর্তমানে ঝিনাইগাতী থানার কার্যক্রম চলমান রয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ