রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

করোনা: বিভিন্ন নার্সিং কোর্সে অধ্যয়নরত নার্সদের ছুটি বাতিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাস রোধে বিএসসি নার্সিং, পাবলিক হেলথ নার্সিং ও মাস্টার্স ইন পাবলিক হেলথ নার্সিং কোর্সে অধ্যয়নরত নার্সদের শিক্ষা ছুটি বাতিল করে স্ব স্ব কর্মস্থলে যোগদান করার নির্দেশ দিয়েছে নার্সিং ও মিডওয়াইফারি অধিদফতর।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) সিদ্দিকা আক্তার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশ দেয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে, আগামী ২০ এপ্রিল বিভিন্ন নার্সিং কোর্সে অধ্যয়নরত নার্সদেরকে কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে।

দেশে চলমান করোনা ভাইরাস সংক্রমণ সংকট রোধে ও হাসপাতালগুলোতে নার্সিংসেবা বৃদ্ধির লক্ষ্যে নার্সিং ও মিডওয়াইফারি অধিদফতরের আওতাধীন মাস্টার্স ইন নার্সিং সায়েন্স (এমএসএন), মাস্টার্স ইন পাবলিক হেলথ (এমপিএইচ) এবং বিএসসি নার্সিং ও বিএসসি পাবলিক হেলথে অধ্যয়নত সব নার্স ছাত্র-ছাত্রীদের ছুটি পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বাতিল করার কথা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

এছাড়াও, সংশ্লিষ্ট সেবা তত্ত্বাবধায়ক ও উপতত্ত্বাধায়কদেরকে সব অধ্যয়নত নার্স ছাত্র-ছাত্রীদের যোগদান নিশ্চিত করে নার্সিং ও মিডওয়াইফারি অধিদফতরকে ইমেইলের মাধ্যমে অবহিত করারও নির্দেশ দেয়া হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ