মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস রাষ্ট্রপতি নির্বাচন: ইসি সচিবসহ ২০ কর্মকর্তা নিয়োগ ঘুমের ব্যাঘাত ঘটায় নবজাতককে হত্যা, অভিযোগ মায়ের বিরুদ্ধে ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৫৩ প্রধানমন্ত্রীর পরামর্শে সংসদের দেয়ালে কালেমা তাইয়্যেবা জ্বালানি সংকট কাটাতে অন্তত দুই বছর সময় লাগতে পারে: ডা. জাহেদ মহাসড়কে কোনো ধরনের থ্রি-হুইলার চলতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সহ সভাপতি করোনায় নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মৌলভীবাজার থেকে>

মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও মিনিবাস মালিক সমিতি চেয়ারম্যান সৈয়দ মফচ্ছিল আলী করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছেন।

গতকাল মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে জেলা মালিক সমিতি সাধারণ সম্পাদক আব্দুর রশিদ নিশ্চিত করেন।

সিভিল সার্জন ডা. তৌউহিদ আহমদ বিষয়টি নিশ্চিত করে জানান যে এব্যাপারে আমরা মোখিক বিষয়টি জেনেছি।
সোমবার সন্ধ্যায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মৃত্যুর পর তার মৃত ব্যক্তির আলামত উদ্ধার করেছেন চিকিৎসকরা। রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পাঠালে মঙ্গলবার করোনা পজিটিভি শনাক্ত হয়।

মৃত্যুকালে তার বয়স হয়েছিলো আনুমানিক ৫৮ বছর। তিনি স্ত্রী, ১ ছেলেসহ ভাই-বোন, অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন একমাত্র ছেলে ব্যারিস্টার সৈয়দ নাসিফ আলী হাইকোর্টে আইনপেশায় যুক্ত। তার গ্রামের বাড়ি শহরতলীর ঢেউপাশা গ্রামে। মৌলভীবাজার শহরের ইসলামবাগ (মোস্তফাপুর) এলাকায় তিনি বসবাস করতেন।

এছাড়া রাজধানীর গুলশানেও বসবাস করতেন সৈয়দ মফচ্ছিল আলী। তিনি বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালর করে গেছেন। সৈয়দ মফচ্ছিল আলী রাজনৈতিক জীবনে মৌলভীবাজার জেলা শ্রমিক লীগের প্রতিষ্ঠাকালীন সভাপতি ও জেলা যুবলীগের সাবেক প্রচার সম্পাদকের দায়িত্বও পালন করেছেন।

তাছাড়া তিনি জেলা ও জেলার বাহিরে শ্রমিক সংগঠনসহ প্রায় ৮০টি সংগঠনের উপদেষ্টা, সভাপতি এবং সম্পাদক পদসহ গুরুত্বপূর্ণ দায়িত্বে পালন করেন। তিনি আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন একনিষ্ঠ খাদেম ছিলেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ