মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস রাষ্ট্রপতি নির্বাচন: ইসি সচিবসহ ২০ কর্মকর্তা নিয়োগ ঘুমের ব্যাঘাত ঘটায় নবজাতককে হত্যা, অভিযোগ মায়ের বিরুদ্ধে ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৫৩ প্রধানমন্ত্রীর পরামর্শে সংসদের দেয়ালে কালেমা তাইয়্যেবা জ্বালানি সংকট কাটাতে অন্তত দুই বছর সময় লাগতে পারে: ডা. জাহেদ মহাসড়কে কোনো ধরনের থ্রি-হুইলার চলতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

চাঁদপুরে চিকিৎসকসহ ৯ জন করোনায় আক্রান্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চাঁদপুরে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা লাফিয়ে বাড়ছে। এক চিকিৎসক এবং তিন স্বাস্থ্যকর্মীসহ ৯ জনের দেহে নমুনা পরীক্ষায় পজিটিভ রিপোর্ট এসেছে। এর মধ্যে গত শনিবার মৃত একজনও রয়েছেন।

আজ বুধবার (১৫ এপ্রিল) জেলা সিভিল সার্জন ডা. সাখাওয়াত উল্লাহ সময় সংবাদকে এমন তথ্য জানান।

তিনি জানান, বুধবারই ৫ জনের রিপোর্টে পজিটিভ এসেছে। এরমধ্যে সদর উপজেলায় একই পরিবারের দুজন স্বাস্থ্যকর্মী এবং তাদের শিশু সন্তান রয়েছে। এছাড়া জেলার ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন ল্যাব টেকনিশিয়ানও আছেন। এই চারজনকে পারিবারিকভাবে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

সিভিল সার্জন আরো জানান, রোগীদের সেবা দিতে গিয়ে তারা আক্রান্ত হন।

এদিকে, নারায়ণগঞ্জ থেকে আসা গত শনিবার সদর উপজেলার কামরাঙ্গা গ্রামের শ্বশুরবাড়িতে মারা যাওয়া মো. ফয়সাল নামে একজনের নমুনায় পজিটিভ রিপোর্ট এসেছে। ফলে চাঁদপুরে সব মিলিয়ে ৯ জনের দেহে করোনা পজিটিভ রিপোর্ট দিয়েছে আইইডিসিআর। এর আগে চাঁদপুরের মতলব উত্তরে একজন চিকিৎসকসহ ৪ জন করোনায় আক্রান্ত হওয়ায় তাদের ঢাকায় চিকিৎসা দেয়া হচ্ছে।

অন্যদিকে, গত মঙ্গলবার সকালে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ৩০ বছর বয়সী যুবক করোনার উপসর্গ নিয়ে মারা যান। তার নমুনা ঢাকায় আইইডিসিআরে পাঠানো হয়েছে। তবে তার রিপোর্ট বুধবার বিকেল পর্যন্ত চাঁদপুরে আসেনি। চাঁদপুর সদর উপজেলার গোবিন্দিয়া গ্রামে তার বাড়ি। তবে পাশের বালিয়া ইউনিয়নের রানীরবাজারে শ্বশুরবাড়িতে অসুস্থ ছিলেন তিনি। তার আগে সর্দি, জ্বর, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে রাজধানী থেকে গ্রামে ফেরেন ফার্নিচার মিস্ত্রি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ