মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস রাষ্ট্রপতি নির্বাচন: ইসি সচিবসহ ২০ কর্মকর্তা নিয়োগ ঘুমের ব্যাঘাত ঘটায় নবজাতককে হত্যা, অভিযোগ মায়ের বিরুদ্ধে ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৫৩ প্রধানমন্ত্রীর পরামর্শে সংসদের দেয়ালে কালেমা তাইয়্যেবা জ্বালানি সংকট কাটাতে অন্তত দুই বছর সময় লাগতে পারে: ডা. জাহেদ মহাসড়কে কোনো ধরনের থ্রি-হুইলার চলতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বাড়িতে অবস্থান করতে বলায় পুলিশের উপর হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফুলবাড়ীয়া উপজেলার বরকা পুরাতন বাজারে সামাজিক দুরত্ব নিশ্চিত ও নির্ধারিত সময়ের পরও বাজারে অবস্থান করায় এলাকবাসীকে বাড়িতে অবস্থানের জন্য পুলিশ কঠোর অবস্থানে গেলে উৎসুক জনতা পুলিশের উপর হামলা করে।

গতকাল সোমবার রাত ৮টা দিকে এ হামলার ঘটনা ঘটে। এ সময় এএসআই রকিবুলসহ এক কনস্টেবল আহত হয়। ভাংচুর করা হয় পুলিশের একটি মোটরসাইকেল।

ফুলবাড়ীয়া থানার অফিসার ইনচার্জ ফিরোজ তালুকদার জানান, সামাজিক দূরত্ব নিশ্চিত ও র্নিধারিত সময়ের পরও বাজারে অবস্থান করার বিষয়টি পুলিশ জানতে পারে। বাজারে গেলে পুলিশ দেখে মানুষ দৌড়াদৌড়ি শুরু করে ২ জন আহত হয়।

দুই পুলিশ সদস্য বরুকা নতুন বাজারে একটি ঘরে বসে থাকা অবস্থায় বরুকা পুরাতন বাজারের কিছু লোক লাঠিসোটা নিয়ে পুলিশের উপর হামলা করে। মোটর সাইকেল ভাংচুর করে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলে জানান ওসি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ