মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস রাষ্ট্রপতি নির্বাচন: ইসি সচিবসহ ২০ কর্মকর্তা নিয়োগ ঘুমের ব্যাঘাত ঘটায় নবজাতককে হত্যা, অভিযোগ মায়ের বিরুদ্ধে ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৫৩ প্রধানমন্ত্রীর পরামর্শে সংসদের দেয়ালে কালেমা তাইয়্যেবা জ্বালানি সংকট কাটাতে অন্তত দুই বছর সময় লাগতে পারে: ডা. জাহেদ মহাসড়কে কোনো ধরনের থ্রি-হুইলার চলতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

করোনাভাইরাসে হত দরিদ্র ও মধ্যবিত্তদের পাশে দাঁড়াল আলেম সমাজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনাভাইরাস ও বর্তমান পরিস্থিতিতে আমরা শাহবাজপুরের আলেম সমাজের পক্ষ হতে, হত দরিদ্র ও মধ্যবিত্ত আলেম সমাজ ও দ্বিনদার শ্রেনির মানুষ, মধ্যবিত্ত পরিবার, যারা কষ্ট করলেও মানুষের কাছে চাইতে পারবেনা তাদের জন্য কিছু করার চিন্তা নিয়ে কওমি প্রজন্ম শাহবাজপুর ইউপি, সরাইল, ব্রাহ্মণবাড়িয়া এর এক গুরুত্বপূর্ণ মিটিং অনুষ্ঠিত হয়।

গতকাল সোমবারের মিটিংয়ে সভাপতিত্ব করেন মুফতি শামসুল আলম। মিটিংয়ে গৃহীত সিদ্ধান্তবলির মধ্যে রয়েছে,
প্রাথমিকভাবে ১০০+ জন দরিদ্র পরিবার ও ছাত্র জনতার মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ। প্রত্যেক সদস্যকে নিজ নিজ জায়গা থেকে সহযোগিতা ও ওয়ার্ড ভিত্তিক দেশী-বিদেশী ডোনার এর সাথে যোগাযোগ করা। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কেহ মারা গেলে তার কাফন-দাফনের সিদ্ধান্ত হয়।

আমরা আমাদের দেয়া ইফতার সামগ্রী ও ঈদ সামগ্রী কে ত্রান বা দান হিসেবে উল্যেখ করবো না। বরং হাদিয়া ও দূর্যোগকালিন উপহার হিসেবে বিতরন করবো। আমরা কোনো উপহার গ্রহিতার ছবি তুলবো না, এবং আমরা রাতের আধারে উপহার সামগ্রী বিতরন করবো যাতে করে উপহার গ্রহিতা লজ্জিত না হোন। তবে আমাদের সমস্ত কাজের হিসাব নিকাশ প্রত্যেক সদস্যের কাছে তুলে ধরবো।

মিটিং এ উপস্থিত ছিলেন কওমি প্রজন্ম শাহবাজপুর ইউপির প্রতিনিধিগণ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ