মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস রাষ্ট্রপতি নির্বাচন: ইসি সচিবসহ ২০ কর্মকর্তা নিয়োগ ঘুমের ব্যাঘাত ঘটায় নবজাতককে হত্যা, অভিযোগ মায়ের বিরুদ্ধে ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৫৩ প্রধানমন্ত্রীর পরামর্শে সংসদের দেয়ালে কালেমা তাইয়্যেবা জ্বালানি সংকট কাটাতে অন্তত দুই বছর সময় লাগতে পারে: ডা. জাহেদ মহাসড়কে কোনো ধরনের থ্রি-হুইলার চলতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ফরিদপুরে সন্ধ্যার পর বের হওয়ায় আটক ৭

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহা. সাখাওয়াত হোসেন
ফরিদপুর প্রতিনিধি>

ফরিদপুর শহরে সন্ধ্যা ৬টার পর বের হওয়ায় ৭জনকে আটক করছে কোতয়ালী থানা পুলিশ। শনিবার শহরের বিভিন্ন জায়গা থেকে তাদেরকে আটক করা হয়।

জেলা প্রশাসনের গণবিজ্ঞপ্তির পর পরই জেলার বিভিন্ন জায়গায় টহল জোরদার করেছে ফরিদপুর জেলা পুলিশ। বাড়ানো হয়েছে পুলিশের নজরদারী। বিনা প্রয়োজনে আসা যাওয়া নিয়ন্ত্রনে জেলার প্রতিটি মহাসড়কের মুখে ১৭টি চেকপোষ্ট বসানো হয়েছে। এছাড়া সামাজিক দুরত্ব বজায় রাখতে শহরে ৩০টি চেকপোষ্ট বসানো হয়েছে।

জানা যায়, শনিবার বিকেল থেকে রাত পর্যন্ত জেলা পুলিশ শহরের বিভিন্ন জায়গা টহল দিতে থাকে। এ সময় পুলিশ সদস্যরা বাহিরে বের হওয়া পথচারিদের ঘরে ফেতর পাঠায় ও মাইকিং করে বাসা থেকে বিনা প্রয়োজনে বের না হওয়ার আহ্বান জানায়।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল ইসলাম বলেন, সামাজিক দূরত্ব বজায় রাখতে শহরের পুলিশের ৩০টি টিম সক্রিয় ভাবে সড়ক গুলোতে অবস্থান নিয়েছে। কোন ভাবেই একাধিক মানুষ অযাচিত চলাফেরা করতে না পারে সে বিষয়ে কাজ করছি আমরা। শনিবার সরকারের নির্দেশিত আইন লংঘন করে বের হওয়ায় ৭জনকে আটক করা হয়েছে। এখন থেকে সন্ধ্যা পর কেউ বের হলে তাকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো।

তিনি আরো বলেন, জেলা পুলিশ সুপারের মহোদয়ের নির্দেশে দিনের সাথে সমান তালে রাতেও আমরা ডিউটি পালন করে চলছি। যাতে কোন ভাবে এই মহামারি প্রাদুর্ভাব বিস্তার না করতে পারে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ