মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস রাষ্ট্রপতি নির্বাচন: ইসি সচিবসহ ২০ কর্মকর্তা নিয়োগ ঘুমের ব্যাঘাত ঘটায় নবজাতককে হত্যা, অভিযোগ মায়ের বিরুদ্ধে ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৫৩ প্রধানমন্ত্রীর পরামর্শে সংসদের দেয়ালে কালেমা তাইয়্যেবা জ্বালানি সংকট কাটাতে অন্তত দুই বছর সময় লাগতে পারে: ডা. জাহেদ মহাসড়কে কোনো ধরনের থ্রি-হুইলার চলতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

মাটির নিচ থেকে সরকারি চাল উদ্ধার, ইউপি সদস্যসহ ২ জন গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মাটির নিচ থেকে জেলেদের সরকারি চাল উদ্ধার, চুরির অভিযোগে ইউপি সদস্যসহ ২ জন গ্রেপ্তার।
ভোলার লালমোহনে ২ দিন ধরে বিভিন্ন স্থান থেকে জেলেদের জন্য বরাদ্দকৃত সরকারি চাল পুলিশ অভিযান চালিয়ে এক পর এক উদ্ধার করা হচ্ছে। এ পর্যন্ত মোট ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ রবিবার দুপুরে, লালমোহনের নাজিরপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের চর টিটিয়া গ্রাম থেকে এক ইউপি সদস্য জুয়েলের ঘরের মাটি খুঁড়ে ও লাকরি রাখার ঘর থেকে ৭ বস্তা চাল উদ্ধার করা হয়েছে।

লালমোহন থানার ওসি মীর খায়রুল কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সরকারি খাদ্য বিভাগের সিল মারা ৭ বস্তা চাল উদ্ধার করা হয়। তবে এ সময় ইউপি সদস্য জুয়েলকে পাওয়া যায়নি। তবে তার পিতা আবদুর রাজ্জাক নান্নু হাওলাদাকে আটক করা হয়েছে।

অপরদিকে গতকাল লালমোহনের বদরপুর ইউনিয়ন পরিষদের পাশ থেকে বিভিন্ন বাসা বাড়িতে ও স্ব মিলের কাঠের গুড়োর মধ্যে লুকিয়ে রাখা সরকারি ১৫ বস্তা চাল অভিযান চালিয়ে অফিসার ও পুলিশ উদ্ধার করে।

সরকারি চাল উদ্ধার করার ঘটনায় ওই ইউনিয়নের চেয়ারম্যানের ভাতিজা ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ ওমর ফারুককে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ