মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস রাষ্ট্রপতি নির্বাচন: ইসি সচিবসহ ২০ কর্মকর্তা নিয়োগ ঘুমের ব্যাঘাত ঘটায় নবজাতককে হত্যা, অভিযোগ মায়ের বিরুদ্ধে ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৫৩ প্রধানমন্ত্রীর পরামর্শে সংসদের দেয়ালে কালেমা তাইয়্যেবা জ্বালানি সংকট কাটাতে অন্তত দুই বছর সময় লাগতে পারে: ডা. জাহেদ মহাসড়কে কোনো ধরনের থ্রি-হুইলার চলতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

যশোরে নকল স্যানিটাইজার কারখানা সিলগালা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যশোরে নকল স্যানিটাইজার, হ্যান্ডওয়াশ ও লেভেল উদ্ধার করার ঘটনায় তিষা ট্রেডিং কোং নামে একটি কারখানা সিলগালা করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সেই সঙ্গে মালিক মোহাম্মদ আলী জিন্নাহকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (১১ এপ্রিল) দুপুরে যশোর শহরের লোহাপট্টিতে এ ঘটনা ঘটে।

যশোর সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইনসপেক্টর তুষার কুমার মন্ডল বলেন, আমাদের কাছে খবর ছিল- শহরের লোহাপট্টিতে তিষা ট্রেডিং কোং নামে একটি প্রতিষ্ঠানে নকল হ্যান্ড স্যানিটাইজার তৈরি করে তা বাজারজাত করা হচ্ছে। খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট হাফিজুল হকের নেতৃত্বে সেখানে আদালত পরিচালনা করা হয়। আদালত সেখান থেকে ৭০০ বোতল হ্যান্ড স্যানিটাইজার উদ্ধার করে তা ধ্বংস, প্রতিষ্ঠানের মালিককে ২০ হাজার জরিমানা এবং সেটি সিলগালা করে দেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট হাফিজুল হক জানান, ওই প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্যে বিএসটিআইয়ের অনুমোদন নেই, ট্রেড মার্ক এমন কী ট্রেড লাইসেন্স পর্যন্ত নাই। যা স্বাস্থ্য ও নাগরিক জীবনের জন্যে মারাত্মক ক্ষতিকর। আদালত প্রতিষ্ঠানটির মালিক মুহা. আলী জিন্নাহকে ২০০৯ সালের জাতীয় ভোক্তাধিকার সংরক্ষণ আইনের ৫২ ধারায় ২০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করেন। প্রতিষ্ঠানটি সিলগালা এবং নকল মালামাল উদ্ধার করে তা ধবংসের নির্দেশ দেয়া হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ