রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

‘মানুষকে ঘরে থাকতে হলে তাদের ঘরে খাবার পৌঁছে দিতে হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, সরকার মানুষকে ঘরে থাকার আহ্বান জানাচ্ছেন। ঘরে থাকতে হলে মানুষের ঘরে খাবার পৌঁছে দিতে হবে। ঘরে খাবার থাকলে বাইরে বের হওয়ার কোন প্রয়োজন পড়ে না।

আজ শুক্রবার বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের ভাসানটেক থানার বিভিন্ন এলাকায় কর্মহীন, আশ্রয়হীন ও অসহায় মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণকালে তিনি এসব কথা বলেন।

গাজী আতাউর রহমান বলেন, করোনা ভাইরাসের জন্য সারাদেশ লকডাউন চলছে। যারা প্রতিদিন কাজ না করলে পেটে ভাত জুটে না এবং যাদের ঘর-বাড়ী কিছুই নেই, তাদের কি হবে? তাদের জন্য সরকারের পক্ষ থেকে খাবারের ব্যবস্থা না করে শুধু ঘরে বসে থাকার নির্দেশ দিলেই মানুষ ঘরে বসে থাকবে না। তাদের ঘরে খাবার পৌঁছে দেয়ার ব্যবস্থা করতে হবে।

তিনি বলেন, মহামারি ক্রমেই ব্যাপকতা লাভ করছে। এমতাবস্থায় নিরাপদে থাকার সাথে সাথে তওবা ইস্তেগফার করতে হবে এবং বিত্তবানদের অসহায় মানুষের পাশে দাড়াতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের ভাসানটেক থানা সভাপতি মুহা. লুৎফুর রহমান, সেক্রেটারী কামরুল ইসলাম ও যুবনেতা মাওলানা আলী হুসাইন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ