মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস রাষ্ট্রপতি নির্বাচন: ইসি সচিবসহ ২০ কর্মকর্তা নিয়োগ ঘুমের ব্যাঘাত ঘটায় নবজাতককে হত্যা, অভিযোগ মায়ের বিরুদ্ধে ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৫৩ প্রধানমন্ত্রীর পরামর্শে সংসদের দেয়ালে কালেমা তাইয়্যেবা জ্বালানি সংকট কাটাতে অন্তত দুই বছর সময় লাগতে পারে: ডা. জাহেদ মহাসড়কে কোনো ধরনের থ্রি-হুইলার চলতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

কুমিল্লায় মাদরাসা শিক্ষককে রড দিয়ে পেটালেন ইউপি চেয়ারম্যান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মাদরাসা শিক্ষক আজিজুর রহমানকে বেধড়ক পিটিয়ে জখম করেছেন কুমিল্লার দেবিদ্বার উপজেলার রাজামেহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ জাহাঙ্গীর আলম সরকার।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে ওই ইউপি চেয়ারম্যানের বাড়িতে এ ঘটনা ঘটে। আহত ওই শিক্ষককে শুক্রবার চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

জানা যায়, ভুক্তভোগী শিক্ষক আজিজুর রহমান একই ইউনিয়নের বেতরা দাখিল মাদরাসার সহকারী শিক্ষক এবং বেতরা গ্রামের মৃত বজলুর রহমানের ছেলে।

হাসপাতালে চিকিৎসাধীন আজিজুর রহমান বলেন, পারিবারিক কলহের জেরে বৃহস্পতিবার সকালে আমার বিরুদ্ধে চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের কাছে অভিযোগ দেয় আমার স্ত্রী। দুপুরে গ্রাম পুলিশ আবদুল মতিন আমাকে বাড়ি থেকে চেয়ারম্যানের বাড়িতে নিয়ে যান।

‘চেয়ারম্যানের বাড়িতে যাওয়ার সময় আমার মেয়ে এবং চাচাতো ভাই আবদুস ছামাদকে সঙ্গে নিয়ে যাই। চেয়ারম্যানের বাড়িতে যাওয়ার পরই লোহার রড দিয়ে আমাকে পেটাতে শুরু করেন চেয়ারম্যান। এ সময় চেয়ারম্যানের পা ধরে ক্ষমা চাইলেও আমাকে ছাড়েননি। আমার মেয়ে মাফ চাইলেও চেয়ারম্যান মারধর বন্ধ করেননি। ইউপি সদস্য নুরুল ইসলামসহ অন্যরা চেয়ারম্যানকে থামানোর চেষ্টা করেও ব্যর্থ হন।’

তিনি আরও বলেন, চেয়ারম্যানের এলোপাতাড়ি পিটুনিতে আমার পুরো শরীর জখম হয়েছে। শুক্রবার বড় ভাই একই মাদরাসার শিক্ষক ফজলুর রহমান আমাকে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

ফজলুর রহমান বলেন, কোনো কথা না শুনে বিচারের নামে চেয়ারম্যান নির্মম নির্যাতন চালিয়ে আমার ভাইয়ের পুরো শরীর জখম করেছেন। চিকিৎসা শেষে এ বিষয়ে আইনের আশ্রয় নেব আমরা।

বিষয়টি জানতে চাইলে চেয়ারম্যানের কাছে জানতে চাইলে তিনি বলেন, ওই শিক্ষকের স্ত্রীর বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে আমি তাকে মারধর করেছি। তার স্ত্রী থানায় মামলা করলে গ্রেফতার হতেন আজিজুর। এলাকার সম্মানহানি হতো। তাই একটু মারধর করে বিষয়টি মীমাংসা করে দিলাম।

এ বিষয়ে দেবিদ্বার থানা পুলিশের ওসি মুহা. জহিরুল আনোয়ার বলেন, এ ঘটনায় এখনও থানায় কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ