মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস রাষ্ট্রপতি নির্বাচন: ইসি সচিবসহ ২০ কর্মকর্তা নিয়োগ ঘুমের ব্যাঘাত ঘটায় নবজাতককে হত্যা, অভিযোগ মায়ের বিরুদ্ধে ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৫৩ প্রধানমন্ত্রীর পরামর্শে সংসদের দেয়ালে কালেমা তাইয়্যেবা জ্বালানি সংকট কাটাতে অন্তত দুই বছর সময় লাগতে পারে: ডা. জাহেদ মহাসড়কে কোনো ধরনের থ্রি-হুইলার চলতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

কওমি মাদরাসার শিক্ষকদের প্রতি দৃষ্টি দেয়ার জন্য বিনীত অনুরোধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জামিয়া আজিজিয়া প্রাক্তন ছাত্র পরিষদ ছাগলনাইয়া, ফেনীর সভাপতি মাওলানা তৈয়ব উল্লাহ নাসিম ও সেক্রেটারি মাওলানা সৈয়দ হাবিবুল্লাহ বেলালী এক যৌথ বিবৃতিতে বলেন, বর্তমান বৈশ্বিক মহামারী করোনাভাইরাসে সারা বিশ্বের মতো বাংলাদেশও আক্রান্ত।

এ ভাইরাসের প্রাদুর্ভাবে বিপর্যস্ত সব শ্রেণি পেশার মানুষ। সরকার এবং প্রশাসন আন্তরিকভাবে দুঃস্থ অসহায় মানুষদের পাশে এসে দাঁড়িয়েছে। এটা নিঃসন্দেহে প্রশংসনীয় উদ্যোগ। এজন্য সরকার জনপ্রতিনিধি ও প্রশাসনকে সাধুবাদ জানাই।

নেতৃবৃন্দ আরো বলেন, কিন্তু অতি দুঃখের সাথে বলতে হচ্ছে মধ্যবিত্ত শ্রেণীর কিছু মানুষ যারা সামাজিক মর্যাদা ক্ষুন্ন হওয়ার ভয়ে ত্রাণের জন্য ধর্না দিতে পারছে না, তারা উপেক্ষিতই রয়ে যাচ্ছে। এরমধ্যে সারাদেশের কওমি মাদ্রাসার সাথে সংশ্লিষ্ট শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীরা উল্লেখযোগ্য।

কওমী শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীবৃন্দ নিতান্তই স্বল্প বেতনে তাদের জীবিকা নির্বাহ করে থাকেন। তারমধ্যে করোনা বিপর্যয়ে সেই স্বল্প বেতনও বকেয়া পড়ে গেছে। তাই তাদের দৈনন্দিন জীবিকা নির্বাহ কষ্টসাধ্য হয়ে উঠেছে। কিন্তু তারা এই কষ্টের কথা মুখ ফুটে কাউকে বলতে পারছেন না, পারছেন না নিজেদের এই অসহায়ত্বকে প্রকাশ করতে।

নেতৃবৃন্দ বলেন, আমরা আশা করি, সরকার ও প্রশাসন এবং স্থানীয় জনপ্রতিনিধিরা কওমির উপেক্ষিত শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দের দিকে সুনজর দেবেন এবং প্রত্যেক কওমি মাদ্রাসায় যোগাযোগ করে তালিকা ভিত্তিক শিক্ষক কর্মকর্তা কর্মচারীবৃন্দের জন্য নিজ নিজ প্রতিষ্ঠানে ত্রাণ পৌঁছে দেবেন। যাতে তারা সম্মানের সাথে সেই ত্রাণ গ্রহণ করতে পারেন।

আল্লাহ তাআলা এই মহামারী থেকে সবাইকে হেফাজত করুন। দেশ ও দেশের জনগণকে এই ভাইরাস থেকে মুক্ত রাখুন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ