শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ ।। ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১০ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিশ্বের সবচেয়ে বড় ধর্ম হবে ইসলাম, শীর্ষে থাকবে যেসব দেশ দারুল উলুম করাচির দ্বিতীয় সাময়িকে প্রথম বাংলাদেশের উসামা আওয়ামী লীগের প্রত্যাবর্তনের পথ আরও কঠিন হচ্ছে: গাজী আতাউর রহমান দাওয়াতুল হকের ৩১তম মারকাজি ইজতেমা কাল, মিলনমেলা হবে ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিদের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের   বৈষম্যমূলক রাজনীতি দিয়ে টেকসই জাতীয় ঐক্য সম্ভব নয়: জমিয়ত মহাসচিব ভুল পথে চললে রাজপথে প্রতিরোধ, সরকারকে আমিরে মজলিস নূরানী শিক্ষকদের নিবন্ধন কার্যক্রম শুরু করছে শায়খুল কুরআন ফাউন্ডেশন কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত অবিলম্বে মুফতি রুহুল আমিনের মুক্তি দাবি গওহরডাঙ্গা বোর্ড নেতৃবৃন্দের

সুবিধাবঞ্চিতদের সহায়তায় আরো ১টি তহবিল সাকিব ফাউন্ডেশনের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সাকিব আল হাসান এই মুহূূর্তে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। সেখানে থেকেও করোনার বিরুদ্ধে লড়াইয়ে এগিয়ে এসেছেন তিনি। সাকিব আল হাসান ফাউন্ডেশন এবার আরেকটি ২০ লাখ টাকার তহবিল গঠন করেছে।

বুধবার নিজের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত একটি ভিডিওতে বিষয়টি নিশ্চিত করেছেন সাকিব আল হাসান।

ভিডিওতে তিনি বলেন, সাকিব আল হাসান ফাউন্ডেশন, মিশন সেভ বাংলাদেশ এর সহযোগিতায় এই ভয়াবহ সময়ে জাতির সুবিধাবঞ্চিত নাগরিকদের সহায়তার জন্য ২০ লাখ টাকার আরও একটি তহবিল সংগ্রহ করেছে।

তিনি আরও বলেন, আপনার ব্যক্তিগত যোগ্যতা এবং সামর্থ্য অনুসারে বিশ্বাসযোগ্য সংস্থাগুলির মাধ্যমে বাড়িয়ে দিন আপনার সহযোগিতার হাত যা উপকারে আসতে পারে সেসব সুবিধাবঞ্চিত মানুষের।

এর আগে কনফিডেন্স গ্রুপের সহযোগিতায় ২০ লাখ টাকার করোনা টেস্টিং কিট হাসপাতালে সরবরাহ করার কথা জানানো হয়েছিল সাকিব আল হাসান ফাউন্ডেশনের পক্ষ থেকে।

-এএ