মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস রাষ্ট্রপতি নির্বাচন: ইসি সচিবসহ ২০ কর্মকর্তা নিয়োগ ঘুমের ব্যাঘাত ঘটায় নবজাতককে হত্যা, অভিযোগ মায়ের বিরুদ্ধে ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৫৩ প্রধানমন্ত্রীর পরামর্শে সংসদের দেয়ালে কালেমা তাইয়্যেবা জ্বালানি সংকট কাটাতে অন্তত দুই বছর সময় লাগতে পারে: ডা. জাহেদ মহাসড়কে কোনো ধরনের থ্রি-হুইলার চলতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বৃটেনের হাসপাতালে কুলাউড়া হুজুরের ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: কুলাউড়ার হুজুর নামে প্রসিদ্ধ কাজির বাজার মাদরাসার সাবেক মুহাদ্দিস, শাইখুল হাদিস হজরত মাওলানা মুর্তাজা হোসাইন খান রহ. বৃটেনের একটি হাসপাতালে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

একটি বিশ্বস্ত সূত্রে জানা যায়, তিনি দীর্ঘ দিন বাংলাদেশের সিলেটের জামেয়া মাদানিয়া ইসলামিয়া কাজির বাজার মাদরাসায় শিক্ষকতা করেন। শেষ বয়সে তিনি যুক্তরাজ্যে চলে যান। তিনি আজ বৃহস্পতিবার যুক্তরাজ্যের ওয়ালসল মেনর হাসপাতালে সকাল ৬.৪০ মিনিটে শেষ নি:শ্বাস ত্যাগ করেন।

এ বিজ্ঞ আলেম রাতের পর রাতে কিতাব মুতালায় লিপ্ত থাকতেন বলে জানা যায়। ইলম অন্বেষণ করা তার নেশা ছিলো। তার অনেক ভক্ত শাগরেদ বাংলাদেশে আছেন, যারা তার ইন্তেকালে শোক প্রকাশ করেছেন। আল্লাহ তায়ালা কাবে জান্নাতের সুউচ্চ মাকাম দান করুন। আমিন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ