শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ ।। ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১০ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিশ্বের সবচেয়ে বড় ধর্ম হবে ইসলাম, শীর্ষে থাকবে যেসব দেশ দারুল উলুম করাচির দ্বিতীয় সাময়িকে প্রথম বাংলাদেশের উসামা আওয়ামী লীগের প্রত্যাবর্তনের পথ আরও কঠিন হচ্ছে: গাজী আতাউর রহমান দাওয়াতুল হকের ৩১তম মারকাজি ইজতেমা কাল, মিলনমেলা হবে ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিদের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের   বৈষম্যমূলক রাজনীতি দিয়ে টেকসই জাতীয় ঐক্য সম্ভব নয়: জমিয়ত মহাসচিব ভুল পথে চললে রাজপথে প্রতিরোধ, সরকারকে আমিরে মজলিস নূরানী শিক্ষকদের নিবন্ধন কার্যক্রম শুরু করছে শায়খুল কুরআন ফাউন্ডেশন কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত অবিলম্বে মুফতি রুহুল আমিনের মুক্তি দাবি গওহরডাঙ্গা বোর্ড নেতৃবৃন্দের

একাকী ইবাদতের মাধ্যমে শবে বরাত পালন করুন: আল্লামা আহমদ শফী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইশ‌তিয়াক সি‌দ্দিকী
হাটহাজারী প্র‌তি‌নি‌ধি>

আজ বৃহস্প‌তিবার ‌দিবাগত র‌াতে শবে বরাত। হাদিস শরিফে যা 'লাইলাতুন নিস‌ফি মিন শাবান' শব্দে এসেছে। ম‌হিমা‌ন্বিত রজনী হিসেবে মুস‌লিম সমাজে শবে বরাতের গুরুত্ব অনেক। এ রাতে মানুষ ইবাদত বন্দেগীতে সময় পার করে এবং ‌দিনে রোজা রাখে। আল্লাহ তায়ালার দরবারে ক্ষমা প্রার্থনা করে, কান্নাকা‌টি করে শবে বরাত পালন করে থাকে।

‌কিন্তু করোনা ভাইরাসের ক্ষ‌তি থেকে বাঁচতে বর্তমানে অনেক জেলা উপজেলায় লকডাউন ঘোষণা করা হয়েছে। এম‌নকি মস‌জি‌দে পাঁচ ওয়াক্ত নামাজের জামাতে সীমিত উপ‌স্থি‌তির পরামর্শ দিয়েছেন দেশের শীর্ষ আলেমরা। তাই এ প‌রি‌স্থি‌তিতে একাকীভাবে শবে বরাতের যাবতীয় আমল ঘরে করা উ‌চিত। আর সুন্নাহর তাকাজাও এটাই।

গতকাল বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃ‌তিতে হেফাজতে ইসলামের আমির ও দারুল উলূম হাটহাজারী মাদরাসার মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফী এসব কথা বলেন।

তিনি আরো বলেন, শবে বরাতের ফজিলত সম্পর্কে সহীহ ইবনে হিব্বানের হাদীসে এসেছে, অর্ধ শাবানের রাতে আল্লাহ তায়ালা আপন সৃষ্টির প্রতি বিশেষভাবে মনোনিবেশ করেন। অতঃপর মুশরিক ও (মুসলিম ভাইয়ের সাথে) শত্রুতা পোষণকারী ছাড়া সমস্ত মাখলুককে ক্ষমা করে দেন।

তাই এই রাতে জেগে থেকে অ‌ধিক প‌রিমাণে আমল করা উ‌চিত। বিশেষ করে বিশ্বব্যাপী ছ‌ড়িয়ে পড়া করোনাসহ সকল রোগ থেকে মুক্ত‌ির জন্য বিশেষভাবে দোয়া করুন।

আল্লামা শফী বলেন, শবে বরাতে একাকী ইবাদত করা রাসূল সা. এর সহীহ হাদীস ও আছারে সাহাবা (সাহাবিদের আমল) থেকে প্রমা‌ণিত। তাই বেশ‌ি বে‌শি কুরআন তেলাওয়াত করুন। নিজেদের কৃত গুনাহ থেকে তওবা করুন। মহান আল্লাহ তায়ালার দরবারে কায়মনোবাক্যে ক্ষমা প্রার্থনা করুন। যিকির করুন। দান-সদকা করুন। কবর জেয়ারত করুন। প‌রিবার প‌রিজনকে দী‌নি কাজে বে‌শি বে‌শি সম্পৃক্ত করুন।

আল্লামা আহমদ শফী অ‌ারও বলেন, শবে বরাতকে কেন্দ্র করে আমাদের দেশে বেশ কিছু রসম ও কুসংস্কার চালু হয়েছে।অনেকে হালুয়া রু‌টির ব্যবস্থা ও মস‌জিদ আলোকসজ্জা করে থাকেন। নি‌র্দিষ্ট প‌রিমা‌ণ রাকাতে জামাত সহকারে নামাজ পড়ে থাকেন। এসব বিদআত কাজ। তাই বাড়াবা‌ড়ি ও ছাড়াছা‌ড়িতে না গিয়ে ‌নিজ নিজ ঘরে একাকী ইবাদতের মাধ্যমে শবে বরাত পালন করা উ‌চিত।

-এএ