মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস রাষ্ট্রপতি নির্বাচন: ইসি সচিবসহ ২০ কর্মকর্তা নিয়োগ ঘুমের ব্যাঘাত ঘটায় নবজাতককে হত্যা, অভিযোগ মায়ের বিরুদ্ধে ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৫৩ প্রধানমন্ত্রীর পরামর্শে সংসদের দেয়ালে কালেমা তাইয়্যেবা জ্বালানি সংকট কাটাতে অন্তত দুই বছর সময় লাগতে পারে: ডা. জাহেদ মহাসড়কে কোনো ধরনের থ্রি-হুইলার চলতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বালাগঞ্জে মাসুক ফাউন্ডেশনের উদ্যোগে শতাধিক পরিবারে খাদ্য সামগ্রী বিতরন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বালাগঞ্জ (সিলেট) প্রতিনিধি: বালাগঞ্জ উপজেলার ‘আব্দুল আজিজ মাসুক ফাউন্ডেশনের’ অর্থায়নে ও বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ব্যবস্থাপনায় করোনা ভাইরাসে কর্মহীন উপজেলার বিভিন্ন ইউনিয়নের ১১০টি অসহায় দিনমজুর, মধ্যবিত্ত শ্রমজীবি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার সকালে বালাগঞ্জ এম.এ খান অডিটোরিয়াম প্রাঙ্গনে এসব খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মুহা. মোস্তাকুর রহমান মফুর।

খাদ্য সামগ্রীর মধ্যে ছিল- ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ লিটার সয়াবিন তেল, ২ কেজি আলু, ১ কেজি পেয়াজ, ১ কেজি লবন, ১ টি লাইফবয় সাবান।

ত্রান বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাংশু কুমার সিংহ, বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ গাজী আতাউর রহমান, বোয়ালজুড় ইউনিয়ন চেয়ারম্যান আনহার মিয়া, বালাগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান মুহা. আব্দুল মুনিম, সাবেক চেয়ারম্যান এম এ মতিন, বালাগঞ্জ বাজার বণিক সমিতির সভাপতি মুহা. জুনেদ মিয়া, আব্দুল আজিজ মাসুক ফাউন্ডেশন এর কর্মকর্তা আব্দুল আহাদ।

এসময় উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি রজত চন্দ্র দাস ভূলন, সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান জিলু, সহ সভাপতি হুসাইন আহমদ, জাতীয় অনলাইন প্রেসক্লাবের সিলেট বিভাগীয় সমন্বয়ক এম. সাইফুর রহমান তালুকদার, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক এম এ কাদির, অর্থ সম্পাদক এস এম হেলাল, সদস্য আবুল কাশেম অফিক, তারেক আহমদ, লিটন দাস লিকন, এ এস রায়হান, সাংবাদিক জাহেদ মিয়া, জাগির হোসেন, গিলমান আহমদ, বৈশাখী ক্রীড়া উন্নয়ন সংস্থার সাধারন সম্পাদক প্রদীপ দাস, সমাজকর্মী আমির আলী, আজিজুল বাশির প্রমুখ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ