শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ ।। ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১০ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিশ্বের সবচেয়ে বড় ধর্ম হবে ইসলাম, শীর্ষে থাকবে যেসব দেশ দারুল উলুম করাচির দ্বিতীয় সাময়িকে প্রথম বাংলাদেশের উসামা আওয়ামী লীগের প্রত্যাবর্তনের পথ আরও কঠিন হচ্ছে: গাজী আতাউর রহমান দাওয়াতুল হকের ৩১তম মারকাজি ইজতেমা কাল, মিলনমেলা হবে ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিদের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের   বৈষম্যমূলক রাজনীতি দিয়ে টেকসই জাতীয় ঐক্য সম্ভব নয়: জমিয়ত মহাসচিব ভুল পথে চললে রাজপথে প্রতিরোধ, সরকারকে আমিরে মজলিস নূরানী শিক্ষকদের নিবন্ধন কার্যক্রম শুরু করছে শায়খুল কুরআন ফাউন্ডেশন কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত অবিলম্বে মুফতি রুহুল আমিনের মুক্তি দাবি গওহরডাঙ্গা বোর্ড নেতৃবৃন্দের

করোনার পাশাপাশি ডেঙ্গু নিয়ে নগরবাসী শঙ্কিত: শেখ ফজলে বারী মাসউদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনার দাপটের মধ্যেই শুরু হয়েছে ডেঙ্গুর বিস্তার। স্বাস্থ্য অধিদপ্তরের সূত্র মতে এ বছর ১ জানুয়ারী থেকে ৩১ মার্চ পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে ২৭১ জন। অথচ গত বছর জানুয়ারী থেকে মার্চ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা ছিল মাত্র ৭৩ জন। এ তথ্য দেশবাসী, বিশেষত ঢাকাবাসীর জন্য অশনি সংকেত। এমতাবস্থায় ঢাকার দুই সিটি করপোরেশনের নিরবতায় নগরবাসী মারাত্মকভাবে শঙ্কিত। ডেঙ্গু বিষয়ে সিটি করপোরেশনের কর্তাদের কোন তৎপরতাই এখনও দৃশ্যমান নয়। এটা খুবই দুঃখজনক।

ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের আওতাধীয় কাফরুল থানায় ত্রান সমগ্রী বিতরণ এর উদ্বোধনকালে দূরসংযোগ পদ্ধিতিতে নগর সভাপতি অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বৃষ্টি শুরু হওয়ার সাথে সাথে ডেঙ্গুর জীবানুবাহী এডিস মশার বংশবিস্তার হয়তো বেড়ে যাবে অনেক। গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিল লক্ষাধিক। মারা গিয়েছিল প্রায় দুই‘শ। মশা নিধনে সিটি করপোরেশনগুলোর বাজেট কম নয়। কিন্তু দুঃখজনক হলো তাদের বাজেট, বক্তব্য ও কাজের মধ্যে বরারই থেকে যায় বেজায় ফাঁক।

অধ্যক্ষ মাসউদ সংশ্লিষ্ট ব্যাক্তিদেরকে এ বিষয়ে দ্রুত সময়ের মধ্যে বাস্তবভিত্তিক পদক্ষেপ গ্রহণ ও বাস্তয়নের জন্য আহবান জানান।

আজ ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে নগরীর দারুস্সালাম, ভাষানটেক, শাহ-আলী, মিরপুর, মোহাম্মাদপুর থানার পক্ষ থেকে বিভিন্ন ওয়ার্ডে কয়েক হাজার পরিবারের নিকট চাল, ডাল, তেল, আলু সহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেয়া হয়।

ত্রান বিতরণকালে সামাজিক দূরত্ব বজায়ে রেখে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন; আলহাজ নূর মোহাম্মদ, হাফেজ হানিফ, এ্যাড. আব্দুল কাদের, ইঞ্জিনিয়ার কামাল খান সহ সহযোগি সংগঠন সমূহের নেতৃবৃন্দ।

-এএ