রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

ফরিদপুরে করোনার লক্ষণ নিয়ে ২ বৃদ্ধের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফরিদপুরে করোনা ভাইরাসের লক্ষণ নিয়ে সত্তরোর্ধ্ব দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। এই দুই বৃদ্ধ মধুখালী উপজেলা ও ভাঙ্গা উপজেলার বাসিন্দা।

গতকাল সোমবার ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের (ফমেক) আইসোলেশনে ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।

ফরিদপুর জেলা সিভিল সার্জন ডা. সিদ্দিকুর রহমান জানান, এদের মধ্যে একজন জ্বর, নিউমোনিয়া এবং কিডনি জটিলতা নিয়ে শনিবার ফমেক হাসপাতালে ভর্তি হন। পরে আইসোলেশন ওয়ার্ডে তার মৃত্যু হয়। অন্যদিকে, শ্বাসকষ্ট ও লিভারের সমস্যা নিয়ে মারা যান অপরজন।

সিভিল সার্জন বলেন, দুই ব্যক্তি কোভিড-১৯ পজেটিভ কি না তা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে।

এদিকে, সরকারি নির্দেশনা মেনে নিজ নিজ এলাকায় দু'জনের দাফন সম্পন্ন হয়েছে। এ সময় নিরাপদ দূরত্ব ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়াও মৃতদের বাড়ির আশপাশের ৬-৭ ঘরের লোকজনকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয়া হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ